সাড়েনি চোট, টি২০-তে নেই সর্বোচ্চ রানাধিকারীই! সিরিজ শুরুর আগেই ধাক্কা কিউই শিবিরে

পিঠের চোট না সাড়ায় নিউজিল্যান্ড বনাম ভারত তিন ম্যাচের টি২০ সিরিজ থেকে বাদ পড়লেন মার্টিন গাপ্টিল।

তিনি আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহকারী। সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও তাঁর ঝুলিতেই। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করেণের এইরকম এক স্পেশালিস্ট ব্যাটসম্যানকেই ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। পিঠের ব্যথা না সাড়ায় ৩ ম্যাচের সিরিজ থেকেই বাদ হয়ে গেলেন মার্টিন গাপ্টিল।

সাড়েনি চোট, টি২০-তে নেই সর্বোচ্চ রানাধিকারীই

টি২০ সিরিজের ৩টি ম্যাচ খেলা হবে একেবারে গায়ে গায়ে। মাত্র ৫ দিন সময় রাখা হয়েছে। ওডিআই সিরিজের পঞ্চম ম্যাচের আগে অনুশীলনে পিঠের পেশিতে চোট পান ৩২ বছরের গাপ্টিল। ব্ল্যাক ক্যাপস কোচ গ্যারি স্টিড জানিয়েছেন এত দ্রুত গাপ্টিলের পক্ষে সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। তাঁর বদলে দলে যোগ দেবেন ওডিআই সিরিজে ভাল খেলা অলরাউন্ডার জেমস নিশাম।

কিইউ কোচ আরও জানিয়েছেন নিঃসন্দেহে সাদা বলের ক্রিকেটে কালো জার্সিধারীদের দলের অবিচ্ছেদ্য অংশ গাপ্টিল। কিন্তু, সামনেই আইসিসি বিশ্বকাপ আসছে। তার আগে দলের ওপেনিং ব্য়াটসম্যানকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নন তাঁরা।

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ৭৬টি ম্যাচ খেলে গাপ্টিল ২২৭২ রান করেছেন। ২টি শতরান ও ১৪টি অর্ধশতরান রয়েছে। ছয় মেরেছেন ১০৩টি। গড়, ৩৩.৯১ ও স্ট্রাইক রেট ১৩২.৭১।

আগামী ৬ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে টি২০ সিরিজ। এরপর ৮ তারিখ অকল্যান্ডে হবে দ্বিতীয় ম্য়াচ আর ১০ তারিখ হ্যামিল্টনে হবে সিরিজের তৃতীয় তথা শেষ ম্য়াচ।

টি২০ সিরিজের নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডাগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোমি, লোকি ফার্গুসন, স্কট কাগেলেইজ্ন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি ও রস টেলর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+