ধোনি ও গাপ্টিল, দুই আহতের ভিন্ন দশা! পঞ্চম ওডিআই কি খেলবেন - জেনে নিন চোটের সর্বশেষ খবর
মহেন্দ্র সিং ধোনি ও মার্টিন গাপ্টিল - পঞ্চম ওডিআই-এর আগে ভারত ও নিউজিল্যান্ডের দুই প্রধান ব্যাটসম্যানের চোটের সর্বশেষ খবর।
একজনের হ্যামস্ট্রিং-এ চোট, আরেকজন ভুগছেন পিঠের ব্যাথায়। প্রথমজন মহেন্দ্র সিং ধোনি চতুর্থ ম্যাচেও খেলতে পারেননি। আর সেই ম্যাচে মিডল অর্ডারে ভালই অনুভূত হয়েছে তাঁর অনুপস্থিতি। অপর দিকে শনিবারই অনুশীলনের সময় একটি বল ছুঁড়তে গিয়ে পিঠে চোট পান কিউই ওপেনার মার্টিন গাপ্টিল। দুই দলের কাছেই এই দুজনে খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত অবশ্য চোট-আঘাত সেড়ে যাওয়ার খেলাতেও এগিয়ে আছে ভারতীয় দল। ভারেতর ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এদিন নিশ্চিত করে জানিয়েছেন, ধোনি খেলার মতো জায়গায় পৌঁছে গিয়েছেন। তিনি সম্পূর্ণ ফিট। ৩৭ বছরের প্রাক্তন অধিনায়ক রবিবার (৩ ফেব্রুয়ারি) ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে খেলবেন বলেও আগাম জানিয়ে দিয়েছেন বাঙ্গার।
অপর দিকে প্রথমদিকে গাপ্টিলের চোট গুরুতর মনে না করা হলেও পরে কিউই দলের পক্ষ থেকে জানানো হয়েছে গাপ্টিলের রবিবার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দলের ফিজিওথেরাপিস্ট বিজয় বল্লভ তাঁর অবস্থা পরীক্ষা করে দেখছেন। তাঁকে নিয়ে ম্যাচের দিন সকালেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গাপ্টিলের বিকল্প হিসেবে কলিন মুনরোকে দলের সঙ্গে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গাপ্টিল একান্তই না খেলতে পারলে হেনরি নিকোলস-এর সঙ্গে ওপেন করবেন মুনরো।












Click it and Unblock the Notifications