শততম ম্যাচে সেঞ্চুরির মুখে বোল্ট, ডাবল-এর সামনে রোহিত! একনজরে জেনে নিন মজাদার পরিসংখ্যান
নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের ৪র্থ ম্যাচের পরিসংখ্যানগত পূর্বরূপ।
তৃতীয় ওডিআইতে সিরিজ জয়ের নিশ্চিতের পর নিউজিল্যান্ড সফরের বাকি সময়ের জন্য বিশ্রামে গিয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। সিরিজ এখনও অবধি একেবারেই একপেশে হয়েছে। ভারতের স্পিনাদের এখনও কোনও জবাব দিতে পারেনি কিউই ব্যাটসম্য়ানরা। আবার ভারতের টপ অর্ডারকে পুরোপুরি নির্বিষ করতে পারেনি তাদের বোলাররাও।
ওডিআই সিরিজের বাকি ২ ম্যাচ ও ৩টি টি২০আই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কাকতালীয়ভাবে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) হামিল্টনে একদিনের সিরিজের চতুর্থ ম্যাচটিই অস্থায়ী অধিনায়ক রোহিতের কেরিয়ারের ২০০তম ম্য়াচ। আবার এটি দুই দলের শততম ওডিআই ম্য়াচও বটে।
নিউজিল্যান্ড বনাম ভারত চতুর্থ একদিনের ম্যাচের আগে উপস্থাপন করা হল এরকমই কিছু মজাদার পরিসংখ্যান -

শততম ম্য়াচ
মাউন্ট মাউনগানুইয়ের তৃতীয় ম্যাচটি ছিল নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে ৯৯তম একদিনের ম্যাচ। অর্থাত হ্যামিল্টনের ম্য়াচটি দুই দলের মধ্যে শততম একদিনের ম্যাচ হতে চলেছে। ৯৯ ম্যাচে জয়ের হিসেবে ভারত ৫৪-৪৪'এ এগিয়ে আছে। দেশের মাটিতে অবশ্য জয়ের ব্যাপারে এগিয়ে নিউজিল্যান্ড (১৩-২১)।

২০০-এর সামনে রোহিত
একদিনের ক্রিকেটে ৩টি ২০০ রানের ইনিংস রয়েছে রোহিত শর্মার। আর এবার তিনি দাঁড়িয়ে আছেন ২০০ম ম্যাচের সামনে। ১৯৯ ম্যাচ খেলে তিনি ৭৭৯৯ রান করেচেন। এই ব্যারপারে তাঁর আগে আছেন শুধু বিরাট কোহলি (৮৭৬৭) ও এবি ডিভিলিয়ার্স (৮৫২০)।

বোল্টের ১০০
গত ২ ম্যাচে ৪টি উিকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। আর মাত্র ৩টি উইকেট নিতে পারলেই ড্যানিয়েল ভেত্তোরির পর দ্বিতীয় বোলার হিসেবে তিনি নিউজিল্যান্ডের মাটিতে ১০০ উইকেট শিকার করবেন।

হ্যামিল্টনে দুর্ধর্ষ কিউই-বাহিনী
হামিল্টনে গত ৭ ম্যাচের ৬টিতেই জয়ী হয়েছে নিউজিল্যান্ড। ২০১৭ সালে একমাত্র দক্ষিণ আফ্রিকা তাদের এই মাঠে পরাজিত করেছিল। তবে এইবারে সিরিজের যা গতি প্রকৃতি তাতে এই রেকর্ড ক্ষুন্ন হতে বাধ্য।

সবচেয়ে বড় সিরিজ জয়
হ্যামিল্টনে জিততে পারলে সিরিজে ভারত ৪-০ ফলে এগিয়ে যাবে। এটিই হবে নিউজিল্যান্ডে ভারতের সবচেয়ে বড় সিরিজ জয়। ২০০৯ সালে ধোনির ভারত জিতেছিল ৩-২ ফলে। রোহিত শর্মার ভারতের লক্ষ্য অবশ্য ৫টি ম্যাচই জিতে 'ব্রাউন ওয়াশ' করা।












Click it and Unblock the Notifications