IND vs NZ: ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ নিউজিল্যান্ডের, রোহিতদের উপর চাপ বাড়াচ্ছে কিউয়িরা

বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথম ম্যাচে বেঙ্গালুরুতেই পরাজয়ের পর পুণের মাঠেও প্রবল চাপে পড়ল ভারত। দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ২৫৯ রানের জবাবে ভারতের সংগ্রহ ১৫৬ । ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামল নিউজিল্যান্ড।

২৩ বছর পর ভারতের মাটিতে অনন্য রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৩৫৬ রানে লিড নিয়ে রেকর্ড গড়েছিল কিউয়িরা। বেঙ্গালুরুর পর পুণে, ফের একবার ১০০ রানের বেশি লিড পেল নিউজিল্যান্ড। ২০০১ সালে শেষবার ভারতের মাটিতে অস্ট্রেলিয়া দল পর পর দুই ম্যাচে ১০০ রানের বেশি লিড পেয়েছিল। সেই নজির এবার স্পর্শ করল নিউজিল্যান্ড দল।

২০০১ সালে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া দল। সেই সিরিজের প্রথম ম্যাচে মু্ম্বইতে প্রথম ম্যাচে ১৭৩ রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া দল, এরপর ইডেনে দ্বিতীয় ম্যাচে ২৭৪ রানের লিড নেয় অজিরা। এরপর থেকে ভারতের মাটিতে কোনও সফরকারী দল পর পর দুই টেস্টে ১০০ রানের ‌লিড নিতে পারেনি। সেটাই এবার করে দেখাল নিউজিল্যান্ড।

মিচেল স্যান্টনার সাত উইকেটের দাপটে ভারতের প্রথম ইনিংসের সমাপ্তি হয় ১৫৬ রানে। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে চা পানের বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৮৫। ফলে ইতিমধ্যেই ১৮৮ রানে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। বল যেভাবে ঘুরছে তাতে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হতে পারে। আর বেশি রানের টার্গেট থাকলে চাপ আরও বাড়বে ভারতীয় দলের জন্য।

নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার স্পিনের ভেল্কিতে শুক্রবার দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতের ব্যাটিং বিপর্যয় হয়। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন জাদেজা। গিল এবং যশস্বী ৩০ রান করে করেন। ১৯.১ ওভার বল করে ৫৩ রান দিয়ে সাত উইকেট সংগ্রহ করেন স্যান্টনার। একটি মেডেনও নেন।

১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কনওয়ে-লাথাম জুটি শুরুটা ভালোই করেন। কিন্তু ১৭ রান করার পর ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলেন কনওয়েন। এরপর নিউজিল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিলেন অশ্বিন। ২৩ রান করা ইয়ংকে আউট করলেন।চা পানের বিরতি পর্যন্ত ভালো জায়গায় আছে কিউয়িরা। লিড বাড়িয়ে ভারতকে চাপে ফেলাই ‌লক্ষ্য নিউজিল্যান্ডের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+