Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি২০ বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ড ছিটকে দিল শ্রীলঙ্কা ও পাকিস্তানকে, ইডেনেই হবে সেমিফাইনাল

টি২০ বিশ্বকাপে সুপার এইটে টানা ২টি ম্যাচে হেরে ছিটকে গেল শ্রীলঙ্কা। আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ড ৬১ রানে জয় ছিনিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে।

শ্রীলঙ্কার সঙ্গে বিদায় নিল পাকিস্তানও। আর তার ফলে নিশ্চিত হয়ে গেল কলকাতার ইডেন গার্ডেন্সে হচ্ছে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল। তা আর সরছে না শ্রীলঙ্কায়।

আজ টস জিতে শ্রীলঙ্কা ফিল্ডিং নিয়েছিল। ১২.১ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ৮৪। সেখান থেকে কিউয়িরা তোলে ৭ উইকেটে ১৬৮ রান। অধিনায়ক মিচেল স্যান্টনার ২৬ বলে ৪৭ রান করেন। কোল ম্যাককনচি ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। রাচিন রবীন্দ্র করেন ৩২।

মাহিশ থিকশানা ও দুষ্মন্ত চামিরা নেন তিনটি করে উইকেট। দুনিথ ওয়েল্লালাগে পেয়েছেন ১টি উইকেট। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। রান তোলার গতিও ছিল মন্থর। ১০.৩ ওভারে ৪৬ রানে দলের অর্ধেক ব্যাটিং লাইন-আপ সাজঘরে ফিরে যায়। শেষ অবধি ২০ ওভারে ৮ উইকেটে ১০৭ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।

কামিন্দু মেন্ডিস সর্বাধিক ৩১ রান করেন। রাচিন রবীন্দ্র ৪ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। ম্যাট হেনরি ২টি এবং মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস ১টি করে উইকেট পেয়েছেন। এদিনের জয়ের ফলে নিউজিল্যান্ডের পয়েন্ট হলো ২ ম্যাচে ৩, নেট রান রেট ৩.০৫০।

শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালে কিউয়িরা গ্রুপের শীর্ষে চলে যাবে। অন্যদিকে, পাকিস্তান যদি শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় এবং নিউজিল্যান্ড হেরে যায় তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে ৩। কিন্তু সেক্ষেত্রেও নেট রান রেটে নিউজিল্যান্ডকে পিছনে ফেলতে পারবে না পাকিস্তান। কারণ তাদের নেট রান রেট মাইনাস (-) ০.৪৬১। নিউজিল্যান্ডের নেট রান রেটে এই গ্রুপে সবচেয়ে বেশি। গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ড (২ ম্যাচে ৪ পয়েন্ট)-এর নেট রান রেট ১.৪৯১। শ্রীলঙ্কার ২ ম্যাচে ০ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ২.৮০০।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+