Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি ২০ বিশ্বকাপ ফাইনালে বিস্ফোরক অধিনায়কোচিত ইনিংস কেন উইলিয়ামসনের! অস্ট্রেলিয়ার টার্গেট ১৭৩

টি ২০ বিশ্বকাপ ফাইনালে অধিনায়কোচিত বিস্ফোরক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেললেন কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৪ উইকেটে ১৭২ রান। ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে একাধিক নজির গড়ে ৪৮ বলে ৮৫ করেন কেন উইলিয়ামসন। জশ হ্যাজলউড চার ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।

টি ২০ বিশ্বকাপ ফাইনালে জ্বলে উঠে বিস্ফোরক ইনিংস কেন উইলিয়ামসনের! অস্ট্রেলিয়ার টার্গেট

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই পজিটিভ ও পরিকল্পনামাফিক ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার ড্যারিল মিচেল ও মার্টিন গাপটিল। চতুর্থ ওভারের পঞ্চম বলে দলের ২৮ রানের মাথায় জশ হ্যাজলউডের বলে কট বিহাইন্ড হন মিচেল, করেন ৮ বলে ১১। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে কিউয়িদের স্কোর ছিল ১ উইকেটে ৩২। ১০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৫৭। একাদশ ওভারে মিচেল স্টার্ক ১৯ রান দেন। গাপটিল ঝোড়োগতিতে রান করতে পারছেন না দেখে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন কিউয়ি অধিনায়ক। দ্বাদশ ওভারের প্রথম বলে মার্টিন গাপটিলকে ফেরান অ্যাডাম জাম্পা। নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ে ৭৬ রানে। গাপটিল ৩৫ বলে ২৮ করেন।

কিন্তু এরপরই উইলিয়ামসনকে থামানোর উপায় খুঁজে বের করতে পারেননি কিউয়ি বোলাররা। ত্রয়োদশ ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ১৬ রান দেন। পরপর দুটি ছক্কা মেরে ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেন কিউয়ি অধিনায়ক। টি ২০ বিশ্বকাপের ফাইনালে এটি দ্রুততম অর্ধশতরান। জো রুট ও কুমার সঙ্গকারা তাঁর চেয়ে ১ বল বেশি নিয়েছিলেন হাফ সেঞ্চুরি পেতে। ১৫তম ওভারে অ্যাডাম জাম্পা ১২ রান খরচ করার পর, মিচেল স্টার্ক ১৬তম ওভারে দেন ২২ রান। এই ওভারে চারটি চার ও একটি ছয় মারেন উইলিয়ামসন।

টি ২০ বিশ্বকাপ ফাইনালে অধিনায়ক হিসেবে সর্বাধিক রানের রেকর্ডটিও এই ওভারেই ভেঙে ফেলেন কেন। ২০০৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৬৪ রানে অপরাজিত ছিলেন কুমার সঙ্গকারা। সেই রান এদিন টপকে যান কিউয়ি অধিনায়ক, মিচেল স্টার্কের বলে ম্যাচের ১৬তম ওভারে। ৮.৫ ওভারে ৫০ রান পূর্ণ করেছিল নিউজিল্যান্ড। ১৩.৫ ওভারে একশো রান পূর্ণ হয়, অর্থাৎ এই ৫০ করতে লাগে মাত্র ৫ ওভার। ১৭.২ ওভারে ১৪৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় কিউয়িরা। ১৭ বলে ১৮ রান করে আউট হন গ্লেন ফিলিপস, তিনি জস হ্যাজলউডের দ্বিতীয় শিকার। এই ওভারের দ্বিতীয় বলে ফিলিপসকে ফেরানোর পরের বলেই কেন উইলিয়ামসন চার মেরেছিলেন। পরের বলে রান নিতে পারেননি। পঞ্চম বলে তিনি স্টিভ স্মিথের বলে আউট হয়ে ফেরেন।

২১ বলে ২১ রানের মাথায় তাঁর ক্যাচ পড়েছিল মিচেল স্টার্কের বলে, জশ হ্যাজলউড ক্যাচ ধরতে না পারায় বলটিতে বাউন্ডারিও আসে। তার পরের ২১ বলে ৫৬ রান করে ফেলেন তিনি। ওই ক্যাচ পড়ার পর ২৭ বলে ৬৪ রান করেন কিউয়ি অধিনায়ক। জিমি নিশাম ৭ বলে ১৩ ও টিম সেইফার্ট ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

টি ২০ বিশ্বকাপে কোনও বোলারকে কোনও ব্যাটারের সবচেয়ে বেশি বাউন্ডারি মারার যে নজির রয়েছে তাতে ক্রিস গেইল ও আহমেদ শেহজাদের ৮টি বাউন্ডারির নজির স্পর্শ করলেন কেন উইলিয়ামসন। ২০০৯ সালে ব্রেট লির বলে গেইল ১৮ বলে ৪৬ করেছিলেন, পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে। শেহজাদ মাশরাফি মোর্তাজার ১৬ বলে ৩৯ করেছিলেন, মেরেছিলেন ছটি চার ও দুটি ছয়। আজ মিচেল স্টার্কের ১২ বলে ৩৯ রান নিয়েছেন কেন, সাতটি চার ও একটি ছয়।

মিচেল স্টার্ক এদিন ৪ ওভারে ৬০ রান দিয়ে কোনও উইকেট পাননি। অ্যাডাম জাম্পা চার ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট দখল করেন। প্যাট কামিন্স চার ওভারে ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ২৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। মিচেল মার্শ ১ ওভারে ১১ রান দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+