ফিলিপস-নিশামের ঝোড়ো ব্যাটিংয়ে নামিবিয়ার বিরুদ্ধে জয়ের দিকে এগোচ্ছে নিউজিল্যান্ড

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ ২ থেকে ভারতের শেষ চারে ওঠার লড়াই কঠিন করে দিতে চলেছে নিউজিল্যান্ড। আজ শারজায় নামিবিয়ার বিরুদ্ধে খেলছে নিউজিল্যান্ড। শুরুর দিকে নামিবিয়ার বোলাররা নিউজিল্যান্ড ব্যাটারদের উপর ভালোই চাপ বজায় রেখেছিলেন। তবে গ্লেন ফিলিপস ও জিমি নিশামের ঝোড়ো ব্যাটিং ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রানে পৌঁছে দিয়েছে কেন উইলিয়ামসনের দলকে।

ফিলিপস-নিশামের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের দিকে কিউয়িরা

আজ টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস। ৪.১ ওভারে ভাঙে কিউয়িদের ওপেনিং জুটি। ১৮ বলে ১৮ রান করে ডেভিড উইসের বলে আউট হন মার্টিন গাপটিল। পাওয়ারপ্লে-তে ৬ ওভারে কিউয়িদের স্কোর ছিল ১ উইকেটে ৪৩ রান। ৬.২ ওভারে বার্নার্ড স্কোলটজের শিকার হন অপর ওপেনার ড্যারিল মিচেল। তিনি করেন ১৫ বলে ১৯। নিউজিল্যান্ডের ৫০ রান পূর্ণ হয় ৭.৪ ওভারে। ১০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৬২।

১২.১ ওভারে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে বোল্ড করেন নামিবিয়ার অধিনায়ক এরাসমাস। ২৫ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন কিউয়ি অধিনায়ক। ১৪ ওভারের শেষ বলে রান আউট হন ডেভন কনওয়ে। তিনি ১৮ বলে ১৭। ৮১ রানের মাথায় কেন ও ৮৭ রানে কনওয়ে আউট হওয়ায় নিউজিল্যান্ডের বড় রান ওঠা নিয়ে যখন শঙ্কায় ভুগছেন সমর্থকরা তখনই ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হন গ্লেন ফিলিপস ও জিমি নিশাম। শেষ ছয় ওভারে তাঁরা ৭৬ রান যোগ করেন। একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২১ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস, জিমি নিশাম অপরাজিত থাকেন ২৩ বলে ৩৫ রানে। তিনি একটি চার ও দুটি ছয় মেরেছেন।

জবাবে খেলতে নেমে নামিবিয়াকে দেখে মনে হয়নি তারা এই ম্যাচ জিততে পারে। ৭.২ ওভারে ৪৭ রানের মাথায় প্রথম উইকেট পড়ে। মাইকেল ভ্যান লিঙ্গেন ২৫ বলে ২৫ রানে আউট হন। তাঁকে বোল্ড করেন জিমি নিশাম। ৮.১ ওভারে অপর ওপেনার স্টেফান বার্ডকে বোল্ড করেন মিচেল স্যান্টনার। ২২ বলে ২১ রান করেন তিনি। ৯.২ ওভারে অধিনায়ক এরাসমাসকে ফেরান ইশ সোধি। নামিবিয়ার অধিনায়ক করেন ৪ বলে মাত্র ৩ রান। এই ম্যাচ জিতলে নিউজিল্যান্ড পৌঁছে যাবে চার ম্যাচে ছয় পয়েন্টে। ভারত একটু পরেই স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে। রবিবার শেষ ম্যাচে কিউয়িরা জিতে গেলে ভারতের আশা শেষ ম্যাচের আগেই শেষ হয়ে যাবে। তবে যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় সেক্ষেত্রে ভারত শেষ ম্যাচ জিতলে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। ১০ ওভারের শেষে নামিবিয়ার স্কোর তিন উইকেটে ৫৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+