Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া ম্যাচে অস্বস্তিতে নিউজিল্যান্ড, ছিটকে গেলেন তারকা

নিউজিল্যান্ডকে পরাস্ত করেই গত বছর প্রথমবারের জন্য টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। নিজেদের দেশে এবার খেতাব দখলে রাখার লড়াইয়ে নামবে অ্যারন ফিঞ্চের দল। কাল সুপার টুয়েলভের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড। মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকা কিউয়ি শিবির অবশ্য এই ম্যাচে পাচ্ছে না তারকা অলরাউন্ডারকে।

ছিটকে গেলেন মিচেল

ছিটকে গেলেন মিচেল

গত টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার পিছনে বড় অবদান ছিল মিচেলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি হয়েছিলেন ম্যাচের সেরা। কিন্তু এবারের বিশ্বকাপের আগে আঙুলের চিড় ভোগাচ্ছে মিচেলকে। তিনি কালকের ম্যাচ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। এ বিষয়ের সত্যতা স্বীকার করে নিয়েছেন খোদ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। মিচেল নিউজিল্যান্ডের হয়ে ৩৫টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন, ৬৫৭ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৭২। স্ট্রাইক রেট ১৪১.৫৯। ২টি অর্ধশতরান রয়েছে। টি ২০ ক্রিকেটে ১৪৩ ম্যাচে ১২টি অর্ধশতরান-সহ ৩০২০ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৮৮। টি ২০ আন্তর্জাতিকে সাতটি ও টি ২০ কেরিয়ারে ৬০টি উইকেট রয়েছে মিচেলের।

অস্বস্তি কিউয়িদের

অস্বস্তি কিউয়িদের

আঙুলে চিড় ধরায় মিচেল দেশের মাটিতে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারেননি। ১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দলে তাঁর নাম থাকলেও ব্যাটিং বা বোলিং কোনও কিছুই করেননি ৩১ বছরের এই অলরাউন্ডার। সিডনিতে কাল সুপার টুয়েলভে নামার আগে আজ সাংবাদিক বৈঠকে উইলিয়ামসন বলেন, ড্যারিলকে এখনও আমরা পাচ্ছি না। তাঁর ফিটনেসের দিকে নজর রাখা হচ্ছে। এ ছাড়া দলের সকলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার জন্য পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন উইলিয়ামসন।

জয় চাইছেন উইলিয়ামসন

জয় চাইছেন উইলিয়ামসন

টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে উইলিয়ামসনের কথায় উঠে আসে গতবারের বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গ। নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, ভালো ম্যাচ হয়েছিল। যদিও ফলাফল আমাদের পক্ষে আসেনি। অস্ট্রেলিয়া অসাধারণ খেলেছে। কাল বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছি। দুই দলই চাইবে এই ম্যাচ জিতে মোমেন্টাম নিজেদের সঙ্গে রাখতে। ধারাবাহিকতা বজায় রাখা এই ধরনের টুর্নামেন্টে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ পাওয়া ভালো।

পরিসংখ্যানকে গুরুত্ব নয়

পরিসংখ্যানকে গুরুত্ব নয়

উল্লেখ্য, ২০০৯ সালের অগাস্টের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কখনও কোনও ফরম্যাটেই জেতেনি কিউয়িরা। তিনটি টি ২০ আন্তর্জাতিকের সব কটিতেই হেরেছে। তবে এই পরিসংখ্যান মাথায় না রেখে প্রাথমিক বিষয়গুলিতেই জোর দিতে চাইছেন উইলিয়ামসন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+