ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে সাউদিদের ভাবাচ্ছে কোন বিষয়? নিউজিল্যান্ডের প্রথম একাদশে কারা?

রবিবার দুবাইয়ে টি ২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়। সোমবার চার্টার্ড বিমানে জয়পুর পৌঁছে আজ সওয়াই মানসিং স্টেডিয়ামে অনুশীলন সারল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন টেস্ট দলের সঙ্গে জয়পুরেই অনুশীলন চালাবেন। তিনি না খেলায় নেতৃত্ব দেবেন টিম সাউদিন। বুধ, শুক্র ও রবিবার যথাক্রমে জয়পুর, রাঁচি ও কলকাতায় ম্যাচ। রাতে ম্যাচ খেলে পরদিন অন্য শহরে গিয়ে তার পরদিন ম্যাচ। রবিবার অবধি এটাই কিউয়িদের সূচি। ২৫ নভেম্বর থেকে আবার শুরু টেস্ট সিরিজ।

কঠিন চ্যালেঞ্জ

কঠিন চ্যালেঞ্জ

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড আগেই জানিয়েছেন যে, বিশ্বকাপ শেষ হওয়ার পর এত দ্রুত কোনও সিরিজে নিউজিল্যান্ডকে শেষ কবে নামতে হয়েছে তা তিনি মনে করতে পারছেন না। সাউদির কথাতেও ধরা পডড়ল জৈব সুরক্ষা বলয়ে শারীরিক ও মানসিক ক্লান্তির কথা। সাউদি নিজে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত আইপিএলের দ্বিতীয়ার্ধ থেকে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। টি ২০ বিশ্বকাপের দলে থাকা বেশ কয়েকজন কিউয়ি ক্রিকেটারও বিভিন্ন দেশে নানা টুর্নামেন্টের জৈব সুরক্ষা বলয়ে কাটিয়েছেন। ট্রেন্ট বোল্ট টি ২০ সিরিজ খেলে দেশে ফিরে যাবেন। তবে টিম সাউদি টেস্ট সিরিজেও থাকছেন। টি ২০ সিরিজ ও টেস্ট সিরিজ খেলবেন কাইল জেমিসন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনারও। দেশে ফিরে আবার নিউজিল্যান্ড খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

জৈব সুরক্ষা বলয় প্রসঙ্গে

জৈব সুরক্ষা বলয় প্রসঙ্গে

বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার কারণ হিসেবে জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে ভরত অরুণ, রবি শাস্ত্রীর কথায় উঠে এসেছিল জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কথা। টিম সাউদি এদিন বলেছেন, করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়, নিভৃতবাসে থাকার মতো বিষয়গুলির মোকাবিলা করা সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটারদের উপর ধকলও পড়ছে। জানি না আর কতদিন জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলতে হবে। নিভৃতবাসের বিষয়টিও অতিরিক্ত চাপ তৈরি করে দিচ্ছে। ক্রীড়াসূচি নির্ধারণের বিষয়টি তাঁদের হাতে যেহেতু নেই তাই কিছু করার না থাকলেও ঠাসা ক্রীড়াসূচি যে ক্রিকেটারদের থেকে অনেক বেশি নিঙড়ে নিচ্ছে সে কথাও উঠে এসেছে অভিজ্ঞ কিউয়ি পেসারের কথায়। তিনি স্বীকার করে নিয়েছেন, যতই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হোক না কেন টানা বিভিন্ন জৈব সুরক্ষা বলয়ে থেকে ভালো খেলার চ্যালেঞ্জ সত্যিই খুব কঠিন। অদূর ভবিষ্যতেই এই পরিস্থিতি কাটিয়ে ওঠার বিষয়ে আশাবাদী সাউদি।

বদলার সিরিজ

বদলার সিরিজ

নিউজিল্যান্ডের টি ২০ বিশ্বকাপ দলটিকেই ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য পাঠানো হয়েছে। গত বছর ভারত নিউজিল্যান্ডে গিয়ে ৫-০ ব্যবধানে টি ২০ সিরিজ জিতেছিল। ফলে কিউয়িদের কাছে এই সিরিজ বদলারও। তবে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন না থাকায় এবং বিশ্বকাপের পরই সিরিজ হচ্ছে বলে আকর্ষণ অনেকটাই কমেছে। যতই হাইপ তোলার চেষ্টা হোক না কেন! তবে ৮ বছর পর আন্তর্জাতিক ম্যাচ তথা সওয়াই মানসিং স্টেডিয়ামে প্রথম টি ২০ আন্তর্জাতিক দেখতে জয়পুরের ক্রিকেটপ্রেমীরা মাঠ ভরিয়ে দেবেন বলে আশা করা হচ্ছে। উইলিয়ামসন সরে দাঁড়ানোয় ১৪ জন ক্রিকেটারের মধ্যে থেকে বেছে নিতে হবে প্রথম একাদশ। সাউদির কথায় ইঙ্গিত মিলেছে, এই সিরিজে ঘুরিয়ে-ফিরিয়ে সকলকেই সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। একদিন অন্তর তিনটি শহরে তিনটি ম্যাচ। ফলে ক্রিকেটারদের ওয়ার্কলোডের বিষয়টি দেখা হবে বলেই জানিয়েছেন তিনি। সাউদি আরও বলেন, ভারতে খেলা সব সময়ই এক দারুণ অভিজ্ঞতা। টি ২০ বিশ্বকাপে ভালো খেলার পরও ফাইনালে হেরে দলের ক্রিকেটাররা হতাশ। তবে সেই ম্যাচ ভুলে এখন ভারতের বিরুদ্ধে সিরিজেই সকলের ফোকাস। দ্রুত এখানকার পরিবেশের সঙ্গে মানিতে নিতে বদ্ধপরিকর কিউয়িরা।

নেই কেন

নেই কেন

উইলিয়ামসন না থাকায় নিউজিল্যান্ডের বিশ্বকাপ ফাইনালের দলে পরিবর্তন আনতেই হচ্ছে। মার্ক চ্যাপম্যান উইলিয়ামসনের স্থলাভিষিক্ত হতে পারেন। টিম সাউদি, অ্যাডাম মিলনে ও জিমি নিশামের সঙ্গে স্পিনার হিসেবে ইশ সোধি ও মিচেল স্যান্টনার রয়েছেন। উইকেট ব্যাটিং সহায়ক হলেও গতি দিয়েই ভারতীয়দের সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে কালকের ম্যাচে ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়ে কাইল জেমিসনকে খেলাতে পারে নিউজিল্যান্ড। অন্তত লকি ফার্গুসনের চোট কতটা সেরেছে তা যখন পরিষ্কার নয়। টি ২০ বিশ্বকাপে ভারতীয় ব্যাটাররা নিউজিল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে অস্বস্তিতে ছিলেন। ফলে মানসিকভাবে চাঙ্গা থেকেই টি ২০ সিরিজ শুরু করতে চলেছে নিউজিল্যান্ড। সম্ভাব্য দল- মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, টিম সেইফার্ট (উইকেটকিপার), মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিলনে ও কাইল জেমিসন বা লকি ফার্গুসন বা ট্রেন্ট বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+