একদিনের আন্তর্জাতিকে আইসিসি ক্রমতালিকায় বড় রদবদল, জানুন কোথায় কারা

একদিনের আন্তর্জাতিকের আইসিসি ক্রমতালিকায় বড় রদবদল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড শীর্ষস্থান থেকে নেমে গেল একেবারে চার নম্বরে। দুই ধাপ উঠে এসে একদিনের আন্তর্জাতিকে এক নম্বর দল এখন নিউজিল্যান্ড। এক ধাপ নেমে গিয়েছে বিরাট কোহলির ভারত।

শীর্ষে নিউজিল্যান্ড

শীর্ষে নিউজিল্যান্ড

২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে পারফরম্যান্সকে প্রাধান্য দিয়েই নবকলেবরে এই ক্রমতালিকা আজ প্রকাশ করেছে আইসিসি। ২০২০-২১ মরশুমে বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। সেই সুবাদে ১২১ রেটিং নিয়ে নিয়ে শীর্ষে উঠে এসেছে কিউরা। দুই ধাপ উঠে ১১৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

ভারতের পতন

ভারতের পতন

ইংল্যান্ডকে একদিনের সিরিজে হারালেও ভারত এই ক্রমতালিকার শীর্ষে আসতে পারেনি। ১৭ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ২০৫৪, রেটিং ১২১। ২৫ ম্যাচে ২৯৪৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার রেটিং ১১৮। ভারতের ২৯ ম্যাচে ৩৩৪৪ পয়েন্ট থাকলেও রেটিং ১১৫, ক্রমতালিকায় এক ধাপে নেমে গিয়েছেন কোহলিরা। রেটিং সমান হলেও ডেসিম্যাল পয়েন্টে এগিয়ে থেকে ভারত তৃতীয় স্থানে রয়েছে ক্রমতালিকায়।

বিশ্বচ্যাম্পিয়নরা চারে

বিশ্বচ্যাম্পিয়নরা চারে

ইংল্যান্ডের রেটিংও ১১৫, ২৭ ম্যাচে ইয়ন মর্গ্যানের দলের পয়েন্ট ৩১০০। গত এক বছরে আয়ারল্যান্ডের কাছে একদিনের আন্তর্জাতিকে পরাজয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ভারতের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে টপকে ক্রমতালিকায় আটে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ছয়ে পাকিস্তান, সাতে বাংলাদেশ।

টি ২০ ক্রমতালিকা

টি ২০ ক্রমতালিকা

টি ২০ সিরিজে ভারতের কাছে হারলেও টি ২০ ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ড্র করার পর অস্ট্রেলিয়াকে ২-১ ও দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল মর্গ্যানের দল। ইংল্যান্ডের রেটিং ২৭৭। ভারতের চেয়ে পাঁচ বেশি। ভারত রয়েছে দুইয়ে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে সিরিজে হারিয়ে তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড। চারে আছে পাকিস্তান, পাঁচে অস্ট্রেলিয়া, ছয়ে দক্ষিণ আফ্রিকা, সাতে আফগানিস্তান, আটে শ্রীলঙ্কা, নয়ে বাংলাদেশ ও দশে আছে ওয়েস্ট ইন্ডিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+