ICC WTC: ইংল্যান্ডের কাছে হারের মুখে নিউজিল্যান্ড! বিরাট লাভবান হবে ভারত, জেনে নিন কারণ

NZ vs ENG: ভারতে এসে নিউজিল্যান্ড টেস্ট সিরিজ জিতেছিল ৩-০ ব্যবধানে। তাতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশাও জাগিয়েছিল কিউয়িরা।

যদিও ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই বড় ব্যবধানে হারের দোরগোড়ায় নিউজিল্যান্ড। ফলে ভারতের ফাইনাল খেলার রাস্তা প্রশস্ত হতে চলেছে। দৌড় থেকে কার্যত ছিটকেই যাবে নিউজিল্যান্ড।

ICC WTC

টেস্টের তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে ৪ রানে, হাতে চার উইকেট। প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ৯৩ ও গ্লেন ফিলিপসের অপরাজিত ৫৮ রানে ভর করে ৩৪৮ তোলে কিউয়িরা। ব্রাইডন কার্স ও শোয়েব বশির চারটি করে উইকেট নিয়েছিলেন।

এরপর নিউজিল্যান্ডের রান টপকে ইংল্যান্ড তোলে ৪৯৯। হ্যারি ব্রুক ১৭১, অধিনায়ক বেন স্টোকস ৮০ ও অলি পোপ ৭৭ রান করেন। ম্যাট হেনরি চারটি ও নাথান স্মিথ নেন তিনটি উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে প্রাথমিক ধাক্কা কাটিয়ে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ৪৯ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছে।

দ্বিতীয় ইনিংসেও আপাতত সর্বাধিক রান উইলিয়ামসনের। তিনি কামব্যাক টেস্টে ৮৬ বলে ৬১ রান করেছেন। ড্যারিল মিচেল অপরাজিত আছেন ৩১ রানে। অধিনায়ক টম লাথাম ১, ডেভন কনওয়ে ৮, রাচিন রবীন্দ্র ২৪, টম ব্লান্ডেল ০, গ্লেন ফিলিপস ১৯ রানে আউট হয়েছেন। নাথান স্মিথ ১ রানে অপরাজিত আছেন। যা পরিস্থিতি তাতে ইংল্যান্ডের সিরিজে এগিয়ে যাওয়া সময়ের অপেক্ষামাত্র। আর এই পরাজয় জল ঢালবে নিউজিল্যান্ডের ফাইনাল খেলার স্বপ্নে।

ক্রিস ওকস ও ব্রাইডন কার্স তিনটি করে উইকেট নিয়েছেন। যা পরিস্থিতি তাতে চতুর্থ দিনেই জয় ছিনিয়ে নেবে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের পার্সেন্টেজ অব পয়েন্টস বা সাফল্যের শতকরা হার এখন ৫৪.৫৫। ইংল্যান্ডের কাছে হারলে তা অনেকটাই কমে যাবে।

ভারতের বিরুদ্ধে সিরিজ জেতার পর যদি চলতি টেস্ট-সহ বাকি ৩টিই নিউজিল্যান্ড জিতত তাহলে তাদের সাফল্যের হার ৬৪.২৯-এ পৌঁছে যেত। তাতে ভালোভাবেই থাকতে পারতো ফাইনালের দৌড়ে। বাকি দুটি জিতলে ৫৭.১৪-এ পৌঁছতে পারবে, কিন্তু তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।

ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে তাহলে তাদের পার্সেন্টেজ অব পয়েন্টস হবে ৪৮.৮৬ শতাংশ। তাতেও তাদের হাতে আসবে না লর্ডসের ফাইনালের টিকিট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণে অনেক যদি-কিন্তু, অঙ্কের জটিল নিয়মেই শুধু ভেসে থাকতে হবে স্টোকসদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+