নিউজিল্যান্ডের স্কোয়াডে এলেন এই তারকা পেসার, কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেন কোহলি-রোহিতদের

ভারত এবং পাকিস্তান সিরিজের জন্য ওডিআই স্কোয়াডে পরিবর্তন আনল নিউজিল্যান্ড। চোট পাওয়া ম্যাট হেনরির পরিবর্তে জাতীয় দলে ডাক পেলেন নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। পেটের পেশিতে যন্ত্রণার কারণে চলতি পাকিস্তান সফর থেকে ছিটকে গিয়েছেন ম্যাট হেনরি এবং তিনি ভারতের বিরুদ্ধে সিরিজেও খেলতে পারবেন না।

 নিউজিল্যান্ডের স্কোয়াডে এলেন এই তারকা পেসার, কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেন কোহলি-রোহিতদের

করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের অন্তিম দিন পেটের পেশিতে চোট পান হেনরি। বিশ্রাম এবং রিহ্যাব করে এই চোট সারিয়ে উঠতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে ম্যাট হেনরির। নিউজিল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৬৮ ম্যাচে প্রতিনিধিত্ব করা ব্রেসওয়েল এর আগে ব্ল্যাক ক্যাপসের হয়ে শেষ বার ওডিআই সিরিজে নেমেছিলেন নেদারল্যান্ডসলের বিরুদ্ধে, গত বছর এপ্রিলে হোম সিরিজে।

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ব্যাট এবং বল উভয় বিভাগেই ছন্দ রয়েছেন ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের প্রধান প্রশিক্ষক গ্যারি স্টিড জানিয়েছেন বুধবার করাচিতে পা রাখবেন তিনি। ওডিআই স্কোয়াডে ম্যাট হেনরির যথার্থ পরিবর্তন ব্রেসওয়েল। তাঁর কথায়, "ডগ একজন দক্ষতাপূর্ণ বোলার এবং অত্যন্ত অভিজ্ঞ ও। ওর স্কিল কাজে আসবে ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ফরম্যাটে খেলারই অভিজ্ঞতা রয়েছে ওর, উপমহাদেশে খেলার অভিজ্ঞতাও রয়েছে ওর। এই মরসুমে নিজের দক্ষতার পরিচয়ও দিয়েছে।"

তবে, ব্রেসওয়েলের মতো দক্ষ রিপ্লেসমেন্ট থাকলেও ম্যাট হেনরি ছিটকে যাওয়া হতাশ নিউজিল্যান্ডের কোচ, তবে সাবধানীও বটে। তিনি বলেছেন, "বিগত বছরগুলিতে ওডিআই ফরম্য়াটে আমাদের অ্যাটেকের নেতৃত্ব দিয়েছে ম্যাট এবং আমি জানি ও নিজেও হতাশ চোটের কারণে খেলতে না পারায়। ঘরের মাঠে গুরুত্বপূর্ণ হোম সিরিজ রয়েছে, এটা জরুরি তার আগে আগামী সপ্তাহগুলো বিশ্রাম নিয়ে ও সুস্থ হয়ে উঠুক।"

নিউজিল্যান্ড:

কেন উইলিয়ামস (অধিনায়ক,পাকিস্তান ওডিআই), টম লেথাম (অধিনায়ক- ভারত ওডিআই), ফিন অ্যালান, ডগ ব্রেসওয়েল, মিচেল ব্রেসওেল, মার্ক চ্যাপম্যান (শুধু ভারতের বিরুদ্ধে ওডিআইতে), ডেভন কনওয়ে, জেকব ডাফি (শুধু ভারতের বিরুদ্ধে ওডিআই), লকি ফার্গুসন, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি, টিম সাউদি (পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই), ব্লেয়ার টিকনার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+