নিউজিল্যান্ড আর বিশ্বের ১ নম্বর ওডিআই দল নয়! রোহিতরা কীভাবে ইংল্যান্ডকে সরিয়ে যেতে পারেন শীর্ষে?

ভারত সফরে এসে টানা দুটি একদিনের আন্তর্জাতিকে হেরে যাওয়ায় বিশ্বের ১ নম্বর দলের তকমা হারাল নিউজিল্যান্ড। শীর্ষে চলে গেল ইংল্যান্ড। ভারত ইন্দোরে শেষ ম্যাচ জিতলে ১ নম্বর ওডিআই দল হয়ে যাবে।

ভারতে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নিউজিল্যান্ড পা রেখেছিল বিশ্বের ১ নম্বর দল হিসেবে। পাকিস্তান থেকে সিরিজ জিতে এ দেশে এসেছিল কিউয়িরা। রোহিত শর্মার ভারত ইংরেজি নতুন বছরে শ্রীলঙ্কাকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। এরপর হায়দরাবাদ ও রায়পুরে জিতে ইতিমধ্যেই কিউয়িদের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে ফেলেছে। যার জেরে সিংহাসন থেকে সরতে হলো নিউজিল্যান্ডকে।

নিউজিল্যান্ড সিংহাসন হারাল

নিউজিল্যান্ড সিংহাসন হারাল

রায়পুরে গতকাল নিউজিল্যান্ডকে ১০৮ রানে অল আউট করে দিয়ে ভারত ম্যাচ জিতেছে ৮ উইকেটে। তিন ম্যাচের সিরিজে রোহিতরা এগিয়ে ২-০ ব্যবধানে। ইন্দোরে শেষ ম্যাচ এমনিতে নিয়মরক্ষার হলেও ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন না, নিউজিল্যান্ড দুটি ম্যাচে হেরে বিশ্বের ১ নম্বর ওডিআই দলের তকমা হারালেও ভারত এখনও শীর্ষে যেতে পারেনি। তবে ইন্দোরের ম্যাচ জিতলে সেই সুযোগ রয়েছে।

সাদা বলের দুই ফরম্যাটেই ১ নম্বরের হাতছানি

সাদা বলের দুই ফরম্যাটেই ১ নম্বরের হাতছানি

ইতিমধ্যেই টি ২০ আন্তর্জাতিকে ভারত বিশ্বের ১ নম্বর দল। একদিনের আন্তর্জাতিকেও এবার ভারতের সামনে এক নম্বর দল হওয়ার হাতছানি। শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেই তা সুনিশ্চিত হবে। সর্বোপরি চলতি বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। আইপিএলের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিন ম্যাচের ওডিআই সিরিজ থাকবে। যে দাপট নিয়ে রোহিত শর্মার দল খেলছে তাতে ৫০ ওভারেও ভারত কাপ জেতার অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামবে। বিশ্বকাপেও যদি ১ নম্বর দল হিসেবে ভারত নামতে পারে তাহলে তো সোনায় সোহাগা। উল্লেখ্য, ২০১১ সালের পর ৫০ ওভারের বিশ্বকাপ জেতেনি ভারত।

ইন্দোরে জিততে হবে ভারতকে

ইন্দোরে জিততে হবে ভারতকে

নিউজিল্যান্ডকে চলতি ওডিআই সিরিজে ভারত হারিয়ে দেওয়ায় এখন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত- তিন দেশেরই রেটিং পয়েন্ট ১১৩। নিউজিল্যান্ডের আগে ছিল ১১৫ রেটিং পয়েন্ট, ইংল্যান্ডের ছিল ১১৩, অস্ট্রেলিয়ার ছিল ১১২ রেটিং পয়েন্ট, ভারতের ১১১। কিন্তু সামগ্রিক পয়েন্টের নিরিখে ভারত-নিউজিল্যান্ড দুটি ম্যাচের পর ইংল্যান্ড র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েঠে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের সামগ্রিক পয়েন্ট ৩১৬৬। তৃতীয় স্থানে চলে এসেছে ভারত। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মঙ্গলবার জিতলেই বিশ্বের ১ নম্বর ওডিআই দল হয়ে যাবে ভারত।

টেস্টেও এক নম্বর হওয়ার সুযোগ

টেস্টেও এক নম্বর হওয়ার সুযোগ

ভারত যদি বিশ্বের এক নম্বর ওডিআই দল হতে পারে তাহলে তিন ফরম্যাটেই বিশ্বের ১ নম্বর দল হওয়ার সুযোগ থাকবে। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১২৬, ভারতের চেয়ে ১১ বেশি। এই পরিস্থিতিতে চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি ভারত দেশের মাটিতে জিতলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিটের পাশাপাশি বিশ্বের ১ নম্বর টেস্ট দল হওয়ার সুযোগও থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+