NZ vs ENG: টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করতে ইংল্যান্ডের চাই বিশ্বরেকর্ড! নিউজিল্যান্ড দ্বিতীয়বার গড়ল ঈর্ষণীয় নজির
NZ vs ENG: হ্যামিলটন টেস্ট জিতে সিরিজ ৩-০ করতে ইংল্যান্ডের টার্গেট ৬৫৮ রান। ফলে বেন স্টোকসের দলের দরকার বিশ্বরেকর্ড!
তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে ২ উইকেটে ১৮ রান তুলে ধুঁকছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার টেস্টে সাড়ে ছশোর উপর লিড নিল।

নিউজিল্যান্ডের ৩৪৭ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড শেষ হয়ে যায় ১৪৩ রানে। কেন উইলিয়ামসনের ১৫৬, উইল ইয়ং ও ড্যারিল মিচেলের ৬০, মিচেল স্যান্টনারের ৪৯, রাচিন রবীন্দ্রর ৪৪, টম ব্লান্ডেলের অপরাজিত ৪৪ রানে ভর করে নিউজিল্যান্ড তোলে ৪৫৩।
কেরিয়ারের শেষ টেস্ট ইনিংসে টিম সাউদি ২ রানে আউট হন। ফলে টেস্ট কেরিয়ারে ১০০টি ছক্কা মারার নজির থেকে তিনি থাকলেন ২ কদম দূরে। ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ৫ ও বেন ডাকেট ৪ রানে সাজঘরে ফিরেছেন। একটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও টিম সাউদি।
২০১৮ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫৯ রানের লিড নিয়েছিল নিউজিল্যান্ড। আজ হ্যামিলটনে কিউয়িদের লিড ৬৫৭। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে জ্যাকব বেঠেল তিনটি এবং বেন স্টোকস ও শোয়েব বশির ২টি করে উইকেট দখল করেছেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বাধিক রানের নজির রয়েছে ইংল্যান্ডের। ১৯৩৯ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ড ৫ উইকেটে ৬৫৪ তুলতে পেরেছিল। তখন ওভার হতো ৮ বলে।
২০০২ সালে ক্রাইস্টচার্চে ইংল্যান্ড সাড়ে পাঁচশো রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৫১ তুলে হেরে গিয়েছিল। টেস্টে চতুর্থ ইনিংসে সর্বাধিক রানের তালিকায় এটি রয়েছে দ্বিতীয় স্থানে। ফলে হ্যামিলটনে জিততে হলে রীতিমতো বিশ্বরেকর্ড দরকার ইংল্যান্ডের।
বেন স্টোকস বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ইংল্যান্ড ২ উইকেট হারানোয় কিউয়িদের জিততে দরকার আর ৮ উইকেট। স্টোকস না নামতে পারলে ৭টি উইকেট তুলে ফেলতে পারলেই সিরিজ ১-২ করে ফেলবে নিউজিল্যান্ড। উল্লেখ্য, ইংল্যান্ড আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছে।
১৯৩০ সালে কিংস্টনে ইংল্যান্ড ৮৩৬ রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। সেই টেস্টে ক্যারিবিয়ানরা ৫ উইকেটে ৪০৮ রান তোলে, টেস্টটি ড্র হয়। সেটিই টেস্টে কোনও দলের সামনে থাকা সর্বাধিক রানের টার্গেট।
এ ছাড়া ১৯২৮ সালে ব্রিসবেনে ইংল্যান্ড ৭৪২ রানের টার্গেট রাখে অস্ট্রেলিয়ার সামনে। অজিদের দ্বিতীয় ইনিংস ৬৬ রানে শেষ হওয়ায় ক্যারিবিয়ানরা জেতে ৬৭৫ রানে। ১৯৬৯ সালে সিডনিতে অস্ট্রেলিয়া ৭৩৫ রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। পারথের ওয়াকায় সেই টেস্টে (৮ বলের ওভার) ক্য়ারিবিয়ানরা অল-আউট হয়ে যায় ৩৫২ রানে।
১৯৩৪ সালে ওভালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৭০৮ রানের টার্গেট দেয়। জেতে ৫৬২ রানে। ১৯১১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ৭০২ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। অজিরা জেতে ৫৩০ রানে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications