সাউদির বিধ্বংসী স্পেলে কানপুর টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ ৩৪৫ রানে

কানপুর টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হলো মধ্যাহ্নভোজের বিরতির ঠিক পরেই ৩৪৫ রানে। টিম সাউদি পাঁচ উইকেট নিলেন। লাঞ্চের পর রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মার উইকেট দুটি পেলেন আজাজ প্যাটেল। ভারতকে সাড়ে তিনশোর কমে আটকে দিলেও গ্রিন পার্কের চ্যালেঞ্জিং পিচে লড়াই মোটেই সহজ হবে না টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন তথা বিশ্বের ১ নম্বর টেস্ট দল নিউজিল্যান্ডের ব্যাটারদের।

কানপুর টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ ৩৪৫ রানে

গতকাল প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৮৪ ওভারে ৪ উইকেটে ২৫৮। আজ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার শেষে জলপানের বিরতিতে ভারতের স্কোর দাঁড়ায় ৯৬ ওভারে ৬ উইকেটে ৩০৫। এই বিরতির পর প্রথম বলেই আউট হন শ্রেয়স আইয়ার। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের প্রথম ইনিংসের স্কোর ছিল ১০৯ ওভারে ৮ উইকেটে ৩৩৯ রান। লাঞ্চের পর প্রথম ওভারের দ্বিতীয় বলেই রবিচন্দ্রন অশ্বিন আউট হন ৩৮ রানে। ৫৬ বলের ইনিংসে রয়েছে পাঁচটি চার। ১১০তম ওভারের দ্বিতীয় বলে অশ্বিনকে ফেরান আজাজ প্যাটেল। শেষ উইকেটটিও তিনি তুলে নেন। ১১২তম ওভারের প্রথম বলেই ইশান্ত শর্মাকে লেগ বিফোর করেন তিনি।

কানপুর টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ ৩৪৫ রানে

ভারতীয় ইনিংসে সর্বাধিক ১০৫ রান শ্রেয়স আইয়ারের। ১৭১ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার ও দুটি ছয়। রবীন্দ্র জাদেজা করেন ৫০। ঋদ্ধিমান সাহা ১, অক্ষর প্যাটেল ৩ ও ইশান্ত শর্মা শূন্য রানে আউট হন। উমেশ যাদব কাইল জেমিসনকে ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন ৩৪ বলে ১০ রানে। শ্রেয়স আইয়ার অভিষেক টেস্টে শতরান পেলেও মুম্বই টেস্টে বিরাট কোহলি দলে এলে অজিঙ্ক রাহানে বা চেতেশ্বর পূজারাকে ভারত বাদ দেয়, নাকি শ্রেয়সকেই জায়গা ছেড়ে দিতে হয় তা নিয়ে জল্পনা চলছে। অনেকে টেনে আনছেন করুণ নায়ারের উদাহরণ। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৩ রানে অপরাজিত থাকার পরেও তাঁকে বাদ পড়তে হয়েছিল। পরের বছর ভারতীয় দলে সুযোগ পেলেও ব্যর্থতার জেরে আর টেস্ট দলে জায়গা করতে পারেননি।

কানপুর টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ ৩৪৫ রানে

নিউজিল্যান্ডের সফলতম বোলার টিম সাউদি এদিন টানা ১১ ওভার বল করেছেন। ২৭.৪ ওভারে ৬টি মেডেন-সহ তিনি ৬৯ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। কাইল জেমিসন ৯১ রান খরচ করে পেয়েছেন তিন উইকেট। আজাজ প্যাটেল ২৯.১ ওভার বল করে সাতটি মেডেন-সহ ৯০ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন। এদিন ভারতের শেষ ৬টি উইকেট কিউয়িরা তুলে ফেলে ৮৭ রানের মধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+