ICC WTC Final : জেমিসন ঝড়ে কুপোকাৎ ভারত, শামি-বুমরাহদের দিকে তাকিয়ে বিরাট শিবির
ICC WTC Final : ব্যাটিং ধ্বসে শেষ ভারত, শামি-বুমরাহ-ইশান্তদের দিকে তাকিয়ে বিরাট শিবির
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অ্যাডভ্যান্টেজ নিউজিল্যান্ড। কাইল জেমিসনের পাঁচ উইকেট ও নেইল ওয়াগনারের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের জেরে বিরাট কোহলির ভারতের থেকে কৌশলগত দিক থেকে কিছুটা এগিয়ে থাকল কেন উইলিয়ামসনে ব্ল্যাক কাপ। প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া।

অথচ ম্যাচের শুরুটা ভালই করেছিল ভারত। ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের মধ্যে অর্ধশতরান পার্টনারশিপও হয়েছিল। তবে জ্বলে উঠতে পারেননি চেতেশ্বর পূাজারা। বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের মধ্যে ৬১ রানের পার্টনারশিপ হয়। তবে রবিবার সকালেই কাইল জেমিসনের শিকার হন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ১৩২ বলে ৪৪ রান করেন বিরাট। ৪৯ রান করে সাজঘরে ফিরে গিয়ে ভারতের কাজ আরও কঠিন করে দেন অজিঙ্ক রাহানে। এরপর থেকেই ভারতের ব্যাটিং বিভাগে ধস নেমে যায়।
ব্যাট হাতে এদিন ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থও। ২২ বলে মাত্র ৪ রান করে তিনি আউট হন। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিনের ধীরে ধীরে একটা পার্টনারশিপ তৈরি হতে দেখে আশ্বস্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কিন্তু সেই অশ্বিনকেও (২২) ফিরিয়ে দেন বিধ্বংসী জেমিসন। ১৬ বল খেলে ৪ রান করে আউট হন ইশান্ত শর্মা। রানের খাতা খুলতে পারেননি জসপ্রীত বুমরাহ। ১৫ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা।
কলিন দে গ্র্যান্ডহোম ছাড়া উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের সব ফাস্ট বোলার। ৫ উইকেট নিয়েছেন কাইল জেমিসন। ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার। ১ উইকেট নিয়েছেন টিম সাউদি।












Click it and Unblock the Notifications