২ বছরের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ভারতের, নিউজিল্যান্ডের লিড ৫১, প্রাপ্তি শুধু ফিট ইশান্ত

২ বছরের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ভারতের, নিউজিল্যান্ডের লিড ৫১, প্রাপ্তি শুধু ফিট ইশান্ত

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার জ্বালা কিছুটা মেটালেন দলের ফাস্ট বোলার ইশান্ত শর্মা। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফেরালেন তিনি। তা সত্ত্বেও প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের দিকে এগোচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিনে ভারত ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

ব্যাটিং বিপর্যয়

ব্যাটিং বিপর্যয়

ওয়েলিংটনের বেসিম রিজার্ভে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। পৃথ্বী শ, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী যথাক্রমে ১৬, ২, ১১, ৭ রান করে আউট হন। কিছুটা লড়েন অজিঙ্ক রাহানে (৪৬) ও মায়াঙ্ক আগরওয়াল (৩৪)। ১৯ রান করেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ। প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানে অল আউট হয়ে যায় ভারত।

২ বছরের দ্বিতীয় সর্বনিম্ন

২ বছরের দ্বিতীয় সর্বনিম্ন

বেসিন রিজার্ভে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬৫ রানে অল আউট হয়ে যায় ভারত। যা গত দুই বছরের নিরিখে টেস্টে টিম ইন্ডিয়ার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ১০৭ রানে অল আউট হয়েছিল ভারত। সেটাই টিম ইন্ডিয়ার সর্বনিম্ন স্কোর বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

অভিষেকেই ৪ উইকেট জেমিয়েসনের

অভিষেকেই ৪ উইকেট জেমিয়েসনের

ব্যক্তিগত কারণ ওয়েলিংটনে খেলতে পারেননি নিউজিল্যান্ডের স্ট্রাইক বোলার নেইল ওয়েগনার। পরিবর্তে প্রথবার আন্তর্জাতিক টেস্ট খেলতে নামা তরুণ কেইল জেমিয়েসন ৪ উইকেট নেন। চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, হনুমা বিহারীর মতো ব্যাটসম্যানদের তিনি আউট করেন।

নিউজিল্যান্ডের জবাব

নিউজিল্যান্ডের জবাব

ভারতের ১৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে বেশ ভালো জায়গায় রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২১৬ রান করেছে কিউয়ি-রা। প্রথম ইনিংসে ভারতের থেকে ৫১ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। হোম টিমের হয়ে সর্বাধিক ৮৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪৪ রান করেন অভিজ্ঞ রস টেলর।

ইশান্তের ৩

ইশান্তের ৩

চোট সারিয়ে নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে যোগ দিয়েছেন ইশান্ত শর্মা। ওয়েলিংটনে ফিরেই দুর্দান্ত বোলিং করলেন দিল্লির ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম, টম ব্লান্ডেল ও রস টেলরের উইকেট নিয়ে ভারতকে লড়াই-এ ফেরান ইশান্ত। ১টি করে উইকেট নেন মহম্মদ শামি ও রবীচন্দ্রন অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+