অশ্বিনের দুরন্ত ঘূর্নি ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, ৩-০ সফল হোয়াইটওয়াশ ভারতের!

ইন্দোর, ১১ অক্টোবর : প্রথম ও দ্বিতীয় টেস্টে জেতার পর তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ৩২১ রানে হারিয়ে ৩-০-তে সিরিজ জিতল ভারত। অশ্বিনের দুরন্ত ঘূর্ণি ঝড়ে ম্যাচ শেষদিনেও পর্যন্তও গড়াল না। চতুর্থ দিনেই নিউজিল্যান্ডকে একেবারে ধরাশায়ী করল ভারত।

দ্বিতীয় ইনিংসে ৪৭৫ রানের বিশাল রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৫৩ রানেই শেষ হয়ে গেল কিউইদের দুরন্ত ব্যাটিং লাইনআপ। ফের একবার ভারতের জয়ের কারিগর হয়ে রইলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন অশ্বিন। সব মিলিয়ে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

অশ্বিনের দুরন্ত ঘূর্নি ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, ৩-০ সফল হোয়াইটওয়াশ ভারতের!

বলে অশ্বিনের পাশাপাশি ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন চেতেশ্বর পুজারা। ১০১ রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন তিনি। যোগ্য সঙ্গত দিয়েছেন ওপেনার গৌতম গম্ভীর। সুযোগ পেয়েই নিজের ফর্ম দেখিয়েছেন এই বাঁহাতি খেলোয়াড়।

ভারত ২১৬/৩ উইকেটে ডিক্লেয়ার করে। যার ফলে ৪৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। সেখানেই একটা বিশাল চাপ তৈরি করতে সফল হয় ভারত।

অশ্বিন ছাড়াও রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নিয়েছেন। উমেশ যাদব নিয়েছেন একটি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+