ঋষভ পন্থকে নিয়ে চিন্তা নিউজিল্যান্ডের, থামানোর কৌশল খুঁজছেন বোলিং কোচ

ভারতের বিরুদ্ধে সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে নিউজিল্যান্ড। তার আগে ঋষভ পন্থকে নিয়ে তাঁরা যে চিন্তিত সে কথা গোপন করলেন না কিউই বোলিং কোচ শেন জার্গেনসেন। পন্থ যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন সে ব্যাপারে ওয়াকিবহাল তিনি। পন্থকে থামানোর রণকৌশলও তিনি চূড়ান্ত করতে চাইছেন।

বিপজ্জনক পন্থ

বিপজ্জনক পন্থ

ঋদ্ধিমান সাহার জায়গায় ভারতীয় টেস্ট দলে ঢুকে এখন জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন ঋষভ পন্থ। দ্রুতগতিতে রান তোলার ক্ষমতাই তাঁর প্লাস পয়েন্ট। তাঁর অনবদ্য ৯৭ রানের সুবাদে ভারত সিডনি টেস্ট ড্র রাখতে পেরেছিল, অন্যদিকে পন্থের অপরাজিত ৮৯ রানের সুবাদেই ব্রিসবেনের গাব্বায় টেস্ট জিতে ঐতিহাসিক সিরিজও পকেটে পুরেছিল ভারত। সতর্ক অথচ আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়ার তারকা বোলারদের সমস্যায় ফেলেছিলেন। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও বারবারই জ্বলে উঠেছে পন্থের ব্যাট। সে কারণেই পন্থকে নিয়ে বাড়তি সতর্ক থাকছে নিউজিল্যান্ড।

পন্থকে থামানোর পথ

পন্থকে থামানোর পথ

শেন জার্গেনসন একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, পন্থ একজন বিপজ্জনক ক্রিকেটার যিনি যে কোনও মুহূর্তে একার কাঁধে ম্যাচের রং বদলে দিতে পারেন। অস্ট্রেলিয়ায় তেমনটা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধেও হয়েছে। খুবই পজিটিভ মানসিকতা নিয়ে ব্যাটিং করেন পন্থ। তবু তার মধ্যেও পন্থের উইকেট তোলার সুযোগ থাকে। আমি বোলারদের বলেছি মাথা ঠাণ্ডা রেখে পরিকল্পনামাফিক বোলিং করার জন্য। সহজে পন্থকে রান পেতে দিলে চলবে না। আক্রমণাত্মক ব্যাটিংয়ে চালিয়ে খেলতে শুরু করলে পন্থকে রোখা কঠিন, এই বিষয়টা মাথায় রাখতেই হবে।

ভারতীয় বোলিংকে সমীহ

ভারতীয় বোলিংকে সমীহ

নিউজিল্যান্ডের তারকা বোলারদের তৈরির পিছনে অস্ট্রেলীয় জার্গেনসনের অবদানের কথা সকলেই স্বীকার করেন। সেই কিউই বোলিং কোচ ভারতীয় বোলিং আক্রমণেরও প্রশংসা করেছেন। তাঁর কথায়, ভারতের বোলিং অ্যাটাক খুবই চ্যালেঞ্জিং। অনেক অপশন রয়েছে। বুমরাহ থেকে শার্দুলকে খেলা নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ হবে আমাদের ব্যাটসম্যানদের জন্য। শার্দুল একজন ভালো অলরাউন্ডার এবং অস্ট্রেলিয়াতেও ভালো খেলেছেন। মহম্মদ সিরাজের কথাও বলতে হবে। কয়েকজন ভালো স্পিনার রয়েছেন যাঁরা দুদিকেই বল ঘোরাতে পারেন। সবমিলিয়ে ভারতের দল অসাধারণ কিছু টেস্ট বোলারে সমৃদ্ধ।

অনুশীলনে আইপিএল-ফেরতরা

অনুশীলনে আইপিএল-ফেরতরা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের যে ক্রিকেটাররা আইপিএলে খেলেছেন তাঁরাও ইংল্যান্ডে পৌঁছে নিভৃতবাসে কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন। তবে বৃষ্টিতে অনুশীলন ব্যাহতও হয়েছে। তাই ইন্ডোরেই অনুশীলন করতে হচ্ছে কিউইদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+