ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিশ্রী হারে সিরিজে পিছিয়ে কোহলিরা

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিশ্রী হারে সিরিজে পিছিয়ে কোহলিরা

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের হার হজম করতে হল ভারতকে। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলেন বিরাট কোহলিরা। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার হেরে ধাক্কাই খেল টিম ইন্ডিয়া। হারের কারণ খুঁজতে ব্যস্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতের ব্যাটিং-এ ধস

ভারতের ব্যাটিং-এ ধস

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাটিং বিপর্যয়ের জেরে প্রথম ইনিংসে ১৬৫ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন অজিঙ্ক রাহানে। কিউয়ি শিবিরের হয়ে ৪টি করে উইকেট নেন নবাগত কেইল জেমিয়েসন ও অভিজ্ঞ টিম সাউদি।

নিউজিল্যান্ডের জবাব

নিউজিল্যান্ডের জবাব

জবাবে ৩৪৮ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। হোম টিমের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। পাঁচ উইকেট নেন চোট সারিয়ে ক্রিকেটে ফেরা ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। ১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ভারত।

ব্যাটিং ব্যর্থতা অব্যাহত

ব্যাটিং ব্যর্থতা অব্যাহত

দ্বিতীয় ইনিংসেও ভারতের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত থাকে। মাত্র ২৭ রনে প্রথম উইকেট হারায় ভারত। ১৪ রান করে সাজঘরে ফিরে যান টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার পৃথ্বী শ। ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি অভিজ্ঞ চেতেশ্বর পূজারাও। ১১ রান করে আউট হওয়ার আগে ৮০ বল খেলেন তিনি। অধিনায়ক বিরাট কোহলির খারাপ ব্যাটিং ফর্ম দ্বিতীয় ইনিংসেও বজায় থাকে। ট্রেন্ট বোল্টের বলে ১৯ রান করে মাঠ ছাড়েন ভিকে। অন্যদিকে হাফ সেঞ্চুরির পর নিজের ও দলের স্কোরে ৮ রান যোগ করে আউট হন ভারতের অপর ওপেনার মায়াঙ্ক আগরওয়ালও। অজিঙ্ক রাহানে ও হনুমা বিহারী যথাক্রমে ২৯ ও ১৫ রান করে আউট হন। ২৫ রান করেন ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে শেষ হয়ে যায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন টিম সাউদি ও ৪ উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

নিউজিল্যান্ডের জয়

নিউজিল্যান্ডের জয়

সোমবার অর্থাৎ ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনের সকালে ৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। ৭ ও ২ রানে অপরাজিত থাকেন যথাক্রমে কিউয়ি ওপেনার টম লাথাম ও টম ব্লান্ডেল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

এই ম্যাচ শুরু হওয়ার আগে ৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষ স্থানে ছিল ভারত। চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম ম্যাচ হেরে জোর ধাক্কা খেলেন বিরাট কোহলিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+