বিশ্বকাপের ফাইনালে বিতর্কিত হারের পরেও সৌজন্য দেখানো নিউজিল্যান্ডকে এমসিসি-র 'স্পিরিট অফ ক্রিকেট'

বিশ্বকাপের ফাইনালে বিতর্কিত হারের পরেও সৌজন্য দেখানো নিউজিল্যান্ডকে এমসিসি-র 'স্পিরিট অফ ক্রিকেট'

২০১৯ বিশ্বকাপের ফাইনালে বিতর্কিত ওভার থ্রো ও সুপার ওভারে হার ভোলেনি নিউজিল্য়ান্ড। তা সত্ত্বেও ক্রিকেটের স্পিরিটের কথা মাথায় রেখে ব্ল্যাক ক্যাপরা যে খেলোয়াড়োচিত সৌজন্য দেখিয়েছে, তাতে মুগ্ধ গোটা বিশ্ব। কেন উইলিয়ামসন শিবিরের আচরণের উচ্ছ্বসিত প্রশংসায় মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। নিউজিল্যান্ডকে এর পুরস্কারও দিল তারা।

বিশ্বকাপের ফাইনালে বিতর্কিত হারের পরেও সৌজন্য দেখানো নিউজিল্যান্ডকে এমসিসি-র স্পিরিট অফ ক্রিকেট

কেন উইলিয়ামসন নেতৃত্বাধীন কিউয়ি শিবিরকে 'স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কার দিয়ে সম্মানিত করল ঐতিহ্যবাহী মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। ক্লাবের সভাপতি তথা শ্রীলঙ্কার বাঁ-হাতি লেজেন্ড কুমার সাঙ্গাকারা বলেছেন, ২০১৯-র ক্রিকেট বিশ্বকাপের জয়ের সম্পূর্ণ দাবিদারি ছিল নিউজিল্যান্ড। সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্ল্যাক কাপ যে ক্রিকেটীয় সৌজন্য দেখিয়েছে, তা অসাধারণ বলে জানিয়েছেন সাঙ্গাকারা।

চলতি বছর লন্ডনের লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে হওয়া বিশ্বকাপের ফাইনাল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ওয়ান ডে ম্যাচ হিসেবে গণ্য করা হয়েছে। ওই ম্য়াচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বোলিং সহায়ক উইকেটে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করে কিউয়িরা। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংসও ৫০ ওভারে ২৪১ রানে শেষ হয়। খেলা টাই হয়ে যায়। যদিও তার আগে নিউজিল্যান্ডের ফিল্ডার মার্টিন গাপটিলের থ্রো করা বল ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি ছুঁলে, আম্পায়ার হোম টিমকে ওভার থ্রো-তে ছয় রান দেন। সেই রান নিয়েও বিতর্ক অব্যাহত।

ম্যাচের ফয়সলা করতে দুই দলের মধ্যে সুপার ওভার খেলানো হয়। এই লড়াইয়ে আগে ব্য়াট করে ১৫ রান তোলে ইংল্যান্ড। একটি করে চার মারেন বেন স্টোকস ও জোস বাটলার। জবাবে ব্যাট করতে নেমে সুপার ওভারে নিউজিল্যান্ডের ইনিংসও ১৫ রানে শেষ হয়। তবে নিউজিল্যান্ড অপেক্ষাকৃত কম বাউন্ডারি হাঁকানোয় ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা। তা নিয়ে বিস্তর বিতর্কের পর অবশেষে বিশ্বকাপের নক আউট পর্যায়ের বাউন্ডারি কাউন্ট নিয়ম পরিবর্তন করে আইসিসি।

এত বিতর্কের মধ্যেও নিউজিল্যান্ড ক্রিকেটীয় সৌজন্য থেকে বিচ্যুত না হওয়ায়, তাদের 'স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কার দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+