নিউজিল্যান্ডের কাছে নিয়মরক্ষার ম্যাচে হারল ভারত, সবটাই পরিকল্পনামাফিক, দাবি সূর্যকুমারের

ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাঁচিয়ে ফেলল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটিতে হারার পর বুধবার চতুর্থ টি২০ আন্তর্জাতিকে জয়ের মুখ দেখল কিউয়িরা।

বিশাখাপত্তনমে নিউজিল্যান্ড জয় পেল ৫০ রানে। ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে।

টস জিতে ভারত ফিল্ডিং নিয়েছিল। সামান্য চোট থাকায় ঈশান কিষাণকে এই ম্যাচে পাওয়া যায়নি। সিরিজ পকেটে চলে আসায় ভারত কিছু পরীক্ষা নিরীক্ষাও সেরে ফেলল টি২০ বিশ্বকাপ শুরুর আগে। নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে।

ওপেন করতে নেমে উইকেটকিপার টিম সেইফার্ট ৩৬ বলে সর্বাধিক ৬২ রান করেন। ডেভন কনওয়ে ৪৪, রাচিন রবীন্দ্র ২, গ্লেন ফিলিপস ২৪, মার্ক চ্যাপম্যান ৯, অধিনায়ক মিচেল স্যান্টনার ১১, জ্যাক ফোকস ১৩ রান করেন। ড্যারিল মিচেল ১৮ বলে ৩৯ ও ম্যাট হেনরি ৬ রানে অপরাজিত থাকেন।

অর্শদীপ সিং ও কুলদীপ যাদব ২টি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও রবি বিষ্ণোই। হর্ষিত রানা ৪ ওভারে ৫৪ রান দেন।

জবাবে খেলতে নেমে প্রথম বলেই অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। শর্মা ফেরেন গোল্ডেন ডাক সঙ্গী করে। অধিনায়ক সূর্যকুমার যাদব ৮ বলে ৮ রান করে আউট হলে ভারত ২ ওভারে ৯ রানে দ্বিতীয় উইকেট হারায়। সেখান থেকে ভারত ১৮.৪ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায়।

তিনটি চার ও সাতটি ছয়ের সাহায্যে শিবম দুবে ২৩ বলে ৬৫ রান করেন। সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪, রিঙ্কু সিং ৩০ বলে ৩৯, হার্দিক পাণ্ডিয়া ৫ বলে ২, হর্ষিত রানা ১৩ বলে ৯, অর্শদীপ সিং ০, জসপ্রীত বুমরাহ ৪ ও কুলদীপ যাদব ১ রান করেন। রবি বিষ্ণোই অপরাজিত থাকেন ১০ রানে। মিচেল স্যান্টনার তিনটি উইকেট পেয়েছেন। জ্যাকব ডাফি ও ইশ সোধি দুটি করে এবং ম্যাট হেনরি ও জ্যাক ফোকস একটি করে উইকেট পেয়েছেন। ম্যাচের সেরা সেইফার্ট। শনিবার সিরিজের শেষ ম্যাচে তিরুঅনন্তপুরমে।

ম্যাচ হারলেও উদ্বিগ্ন নন ভারত অধিনায়ক সূর্য। তিনি বলেন, আমরা পরিকল্পনা করেই ছয় ব্যাটার খেলিয়েছি। পাঁচ বোলার নিয়ে নেমে নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে চেয়েছিলাম। বিশ্বকাপের দলে থাকা প্লেয়ারদের সুযোগ দিতে চেয়েছি। নয়তো অন্য প্লেয়াররা খেলতেন। প্রথমে আমরা ভালো ব্যাট করছি। ১৮০-২০০ রান তাড়া করতে নেমে দুই বা তিন উইকেট পড়ার পর আমরা কেমন খেলি সেটা দেখে নিতে চাইছিলাম। শিশির ভালো পড়ছিল। শিবম দুবে যেভাবে খেলেছেন সেভাবে আর একটা বা দুটো পার্টনারশিপ হলেই ম্যাচের ফল অন্যরকম হতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+