ভারতের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড, বাদ দুই হাইপ্রোফাইল তারকা
ভারতের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড, বাদ দুই হাইপ্রোফাইল তারকা
ভারতের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি ২০ এবং সমসংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

দলে নেই ট্রেন্ট বোল্ট, সুযোগ পেয়েছেন ফিন অ্যালেন:
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে স্কোয়াড ঘোষণা করেছে মঙ্গলবার তাতে দলে নেই ট্রেন্ট বোল্ট। এই বছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বোল্ট। এই প্রথম ভারতের বিরুদ্ধে খেলবেন অ্যালান। ওডিআই এবং টি ২০ উভয় স্কোয়াডেই রয়েছেন তিনি। শুক্রবার থেকে এই সিরিজ শুরু হবে। ওয়েলিংটনে খেলা হবে প্রথম ম্যাচ।

বোল্টের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন টিম সাউদি:
টিম সাউদির নেতৃত্বে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ডের পেস বোলিং লাইন। টিম সাউদি ছাড়া স্কোয়াডে রয়েছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার এবং অ্যাডাম মিলনে। ম্যাট হেনরিকে দলে রাখা হয়েছে শুধু ওডিআই সিরিজের জন্য। ২০১৭ সালের পর প্রথম বার অ্যাডাম মিলনে প্রথম বার নিউজিল্যান্ডের ওডিআই স্কোয়াডে জায়গা পেয়েছেন। আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে তিনি শেষ বার খেলেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত টি ২০ বিশ্বকাপ ২০২১-এ। এই এক দিনের সিরিজে টিম সাউদি ওডিআই ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হয়ে উঠতে পারেন। এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে তাঁর উইকেট সংখ্যা ১৯৯টি। ট্রেন্ট বোল্ট ছাড়াও স্কোয়াডে অনুপস্থিত রয়েছে মার্টিন গাপ্তিল।

নিউজিল্যান্ডের স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালান, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারেল মিচেল, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস, জিমি নিসম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ব্লেয়ার টিকনার

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের সূ্চি:
১৮ নভেম্বর ৩ ম্যাচের টি ২০ সিরিজ দিয়ে সফর শুরু করবে ভারত। প্রথম ম্যাচটি হবে ওয়েলিংটনে (১৮ নভেম্বর), দ্বিতীয় ম্যাচটি হবে টাউরাঙ্গায় (২০ নভেম্বর) এবং তৃতীয় ম্যাচটি হবে নেপিয়ারে (২২ নভেম্বর)। অকল্যান্ডে (২৫ নভেম্বর) খেলা হবে প্রথম ওডিআই ম্যাচ, হ্যামিলটনে আয়োজিত হবে দ্বিতীয় ওডিআই ম্যাচ (২৭ নভেম্বর) এবং তৃতীয় ওডিআই ম্যাচ আয়োজিত হবে (৩০ নভেম্বর)।
বিয়ের প্রস্তুতিক জন্য তৃতীয় একদিনের ম্যাচের স্কোয়াডে থাকবেন না জিমি নিসাম। তাঁর পরিবর্তন হিসেবে ক্রাইস্টচার্চে দলে রাখা হয়েছে হেনরি নিকোলসকে।












Click it and Unblock the Notifications