New Year 2025: বর্ষবরণের আনন্দে মাতলেন বিরাট-ধোনি, নতুন বছরকে কীভাবে স্বাগত জানালেন দুই তারকা? দেখুন ভিডিও

বিদায় ২০২৪, স্বাগত ২০২৫। নতুন আশা-নতুন স্বপ্ন নিয়ে শুরু ২০২৫। বর্ষবরণের আনন্দে সামিল গোটা বিশ্ব। বর্ডার-গাভাসকর ট্রফির মধ্যেই সেই উৎসবে সামিল বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। বর্ষবরণের রাতে একান্তে সময় কাটাতে দেখা গেল ভারতীয় দলের তারকা ক্রিকেটার এবং তাঁর বলিউড অভিনেত্রী স্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিও থেকে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার রাস্তায় হাঁটছেন দুই জনে।

বর্ষবরণের রাতে সিডনির রাস্তায় ধরা পড়লেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আগামী শুক্রবার থেকে শুরু হবে সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ। তার আগে সিডনির রাস্তায় হাতে-হাত ধরে দেখা গেল বিরাট-অনুষ্কাকে। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, ভারতীয় তারকা দম্পত্তি হেঁটে বেড়াচ্ছেন। দুজনেরই পরনে ছিল কালো পোশাক। সঙ্গে দেখা গিয়েছে ভারতীয় দলরে আরও এক ক্রিকেটার দেবদত্তকেও। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন সম্ভবত নববর্ষের কোনও পার্টিতে যাচ্ছিলেন তাঁরা।

আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের পঞ্চম ম্যাচ। পারথের দ্বিতীয় ইনিংসের পর ব্যাট হাতে বিরাটের সঙ্গী ব্যর্থতাই। কিন্তু মাঠের বাইরে নিজেকে চাপমুক্ত রাখছেন বিরাট। মেলবোর্নেও দুই ইনিংসে রান পাননি। তবে অস্ট্রেলিয়া এসে ব্যক্তিগতভাবে সময়ও কাটাচ্ছেন বিরাট।

এর আগে বড়দিনের সকালে স্ত্রীকে নিয়ে সুন্দর সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি পৌঁছে গিয়েছিলেন মেলবোর্নের একটি ক্যাফেতেও। সেখানে গিয়ে শুধু প্রাতরাশই করেননি একইসঙ্গে রেস্তোরাঁর রান্না ঘরেও চলে যান, সেখানে গিয়ে শেফ এবং রন্ধন কর্মীদের সঙ্গে ছবিও তোলেন।

এদিকে বর্ষবরণের আনন্দে সামিল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পরিবারের সঙ্গে বর্ষবরণের আনন্দে মেতেছেন ধোনি। সম্ভবত গোয়ে আছেন ধোনি। রাতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বর্ষবরণে মাতেন। এমনকি ফানুসও উড়ান ধোনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ছেন চার বছর আগেই। ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক এখন শুধুই আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ। ফলে বছরের অনেকটা সময়ই পরিবারের সঙ্গে কাটাতে পারেন মাহি। ব্যতিক্রম হল না বর্ষবরণের রাতএও। । তবে পরিবারের সঙ্গে নতুন বছরের শুরুতেই যে চুটিয়ে মজা করছেন ধোনি তা সমাজ মাধ্যমের ভিডিও থেকেই প্রমাণিত।


এর আগে বড়দিনে দিনে ভিন্ন লুকে দেখা গিয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ককে। ক্রিসমাসের দিনেই একেবারে অন্য লুকে ধরা দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। লাল সাদা জোব্বা, গালে নকল সাদা দাড়ি। চোখে চশমা। এক লহমায় দেখে বোঝার উপায় নেই মহেন্দ্র সিং ধোনি না আসল সান্তা ক্লজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+