বিশ্ব ক্রিকেটে নয়া নজির, ৫০ ওভারের ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড মেয়েদের দখলে

ক্রিকেট আঙিনায় এবার ছেলেদেরকে পিছনে ফেলল মেয়েরা। এমন এক বিশ্ব রেকর্ড মহিলা ক্রিকেটাররা গড়েছেন যে ছেলেদের কীর্তিও ম্লান হয়ে গিয়েছে। এই কীর্তির অবশ্য সিংহভাগ অংশীদারই নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল।

ক্রিকেট আঙিনায় এবার ছেলেদেরকে পিছনে ফেলল মেয়েরা। এমন এক বিশ্ব রেকর্ড মহিলা ক্রিকেটাররা গড়েছেন যে ছেলেদের কীর্তিও ম্লান হয়ে গিয়েছে। এই কীর্তির অবশ্য সিংহভাগ অংশীদারই নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল। অবশ্য তাঁদের বিশ্ব রেকর্ড সমস্ত মহিলা ক্রিকেটারদের এক নয়া কৃতিত্বের ভাগীদার করে তুলেছে।

নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক কীর্তি

এদিন ডাবলিনে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে নিউজিল্য়ান্ডের মহিলা ক্রিকেট দল ৪৯০ রান সংগ্রহ করে। যা এয়াবৎকালে ক্রিকেটের কোনও বিভাগে হয়নি। এমনকী ছেলের ক্রিকেটেও এতদিন ৫০ ওভারের ম্যাচে সর্বোচ্চ স্কোর ছিল ৪৪৪ রান। ২০১৬ সালে ইংল্য়ান্ড ক্রিকেট দল নটিংহ্যামে পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করেছিল।

New record! @WHITE_FERNS have smashed their previous best for the highest innings total in Women's ODIs! 👏 #IREvNZ pic.twitter.com/2aqC1i1FF1
— ICC (@ICC) June 8, 2018

অবশ্য ১৯৯৭ সালেই নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল ক্রাইস্টচার্চে ৫ উইকেটে ৪৫৫ রান তুলেছিল। এদিন একুশ বছরের পুরনো সেই রেকর্ডও ভেঙে দিয়েছে কিউয়ি মহিলা ক্রিকেট দল। ১৫১ রানের এক অসাধারণ ইনিংস এদিন উপহার দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক সুজি বেটস।

৪৯০ রান সংগ্রহ করতে নিউজিল্যান্ড অবশ্য ৩ উইকেট হারিয়েছিল। যদিও একদিনের ৫০ ওভারের ম্য়াচে প্রথম ৪০০ রানের টার্গেট খাড়া করেছিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। ১৯৯৭ সালে মুম্বইয়ে মহিলাদের একদিনের ক্রিকেট ম্যাচে ড্য়ানিশ বোলারদের নিয়ে ছেলেখেলা করেছিল অজি ক্রিকেট বাহিনী।

Congratulations to @WHITE_FERNS @MaddyLGreen on her maiden ODI century! 💯 #IREvNZ pic.twitter.com/1hjo1ensXu
— ICC (@ICC) June 8, 2018

পুরুষদের একদিনের ক্রিকেটে অবশ্য ১৮ বার ৪০০ রানের গণ্ডী পেরনোর পরিসংখ্যান রয়েছে। কিউয়ি অধিনায়ক সুজি এদিন তাঁর শতরানের পথে ২৪টা চার মারেন এবং ছয় মারেন ২টো। অপর এক কিউয়ি ব্যাটসম্যান ম্য়াডি গ্রিন ১০৫ বলে ১২১ রান করেন। আমেলিয়া কের ৭১ বলে ৮১ রানের এক ঝোড়ো ইনিংসও খেলেন। সবমিলিয়ে নিউজিল্য়ান্ডের ব্যাটসম্য়ানরা ৬৪টা চার এবং ৭টা ছয় মেরেছেন। আর সেই সুবাদেই স্কোর পৌঁছেছে ৪৯০-এর ঘরে। যা ইতিহাস হয়ে থেকে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+