রোহিতকে এতটা আবেগপ্রবণ আগে দেখিনি! বললেন কোহলি, ফাইনালের কোন সময় অবসরের বিরাট সিদ্ধান্ত নেন?
Team India's Felicitation: বিরাট কোহলির কাছে আজকের দিনটা বৃত্তপূরণ। ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর সচিন তেন্ডুলকরকে কাঁধে নিয়ে ভিকট্রি ল্যাপ দিয়েছিলেন।
আজ জাতীয় পতাকা গায়ে জড়িয়ে সেই ওয়াংখেড়েতেই ভিকট্রি ল্যাপ দিলেন কিং কোহলি। স্মৃতিমেদুর হয়ে পড়লেন। কোহলি লুকাতে পারলেন না তাঁর বিরাট আবেগ।

বিরাট এদিন ওয়াংখেড়েতে বলেন, রোহিত, আমি, আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম বিশ্বকাপ জেতার। ওয়াংখেড়েতে বিশ্বকাপ নিয়ে আসতে পারা বিশেষ অনুভূতির। আমি ও রোহিত একসঙ্গে ১৫ বছর ধরে খেলছি। এই প্রথম আমি রোহিতকে এতটা আবেগপ্রবণ হতে দেখলাম।
কোহলি জানান, টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিতও কাঁদছিলেন, তিনিও কাঁদছিলেন। এরপর রোহিতকে আলিঙ্গন করেন কোহলি। তিনি বলেন, এই মুহূর্ত, এই দিনটি কোনওদিন ভুলতে পারবেন না। রোহিতকে আলিঙ্গনের মুহূর্তটিকে তাঁর কেরিয়ারের বিশেষ স্মৃতি হিসেবে আগলে রাখতে চান কোহলি।
কোহলি বক্তব্যে পেশের ২০১১ সালে ওয়াংখেড়েতে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের স্মৃতিতে ডুব দিলেন। তিনি বলেন, সেদিন রাতে সিনিয়র ক্রিকেটাররা কেন কাঁদছিলেন, সেই আবেগের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারিনি। কিন্তু এখন পারছি।
সচিন তেন্ডুলকরের অবসরের পর তিনি এবং রোহিত যেভাবে দলকে কাঁধে করে এগিয়ে নিয়ে গিয়েছেন, তারপর এই কাপ জয় আলাদা অনুভূতি ও আবেগ যোগ করেছে বিরাটের মননে। তিনি বলেন, আমি ও রোহিত যেভাবে ভার কাঁধে করে নিয়ে চলেছি তাতে বিশ্বকাপ ওয়াংখেড়েতে ফেরানোর চেয়ে ভালো কিছু হতে পারে না।
বিরাট কোহলি টি২০ বিশ্বকাপ ফাইনালের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেন। আজ তিনি জানালেন, ফাইনালের মাঝামাঝি সময়েই তিনি ঠিক করে ফেলেছিলেন এটাই সেরা সময় ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে দেওয়ার। উল্লেখ্য, বিরাট টি২০ আন্তর্জাতিক খেকে অবসর ঘোষণার কিছু পরে একই পথে হাঁটেন হিটম্যান।
জসপ্রীত বুমরাহ বলেন, এই মাঠ আমার কাছে স্পেশ্যাল। ছোটবেলা থেকে এই মাঠে এসেছি। আজকের দৃশ্য আগে দেখেনি। ছেলেকে দেখে আবেগপ্রবগণ হয়ে পড়ি। যা প্রকাশের ভাষা নেই। আমার স্ত্রীকে বলেছি, ছেলেকেও ক্রিকেট মাঠে দেখতে চাই।
ভারতের টি২০ বিশ্বকাপজয়ী হেড কোচ রাহুল দ্রাবিড়ের কথায়, আমি এই ভালোবাসা মিস করব। আজ রাস্তায় যা দেখলাম তা ভুলতে পারব না কোনওদিন।












Click it and Unblock the Notifications