'সমালোচনায় কোনও গুরুত্বই দিইনি', সমালোচকদের নিয়ে একের পর এক কথা বলে গেলেন বিরাট
'সমালোচনায় কোনও গুরুত্বই দিইনি', সমালোচকদের নিয়ে একের পর এক কথা বলে গেলেন বিরাট
এশিয়া কাপে ২০২২-এ ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। মনে করা হচ্ছে এ বার খারাপ ফর্মের ছায়া থেকে বেরিয়ে স্ব-মহিমায় আবারও বিশ্ব ক্রিকেটকে শাসন করবেন। ব্যাটে রান আসার সঙ্গেই আত্মবিশ্বাস বেড়েছে কোহলির। তিনি জানিয়েছেন, এশিয়া কাপে খেলতে আসার আগে সমালোচকদের কোনও জবাব দেওয়ার কথা মাথাতেই রাখেননি তিনি।

সমালোচকদের কোনও প্রভাবই নিজের উপর পড়তে দেননি বিরাট:
বিরাট কোহলি জানিয়েছেন, সমালোচকরা তাঁর পারফরম্যান্স নিয়ে যতই কাটা-ছেঁড়া করে থাকুক বা যতই বিভিন্ন রকম মন্তব্য করে থাকুক তার কোনও প্রভাবই নিজের উপর তিনি পড়তে দেননি। এমনকী তাঁর সমালোচনকদের এশিয়া কাপ ২০২২-এ জবাব দিতে হবে, এমন কোনও চিন্তাও ছিল না তাঁর মথায়। তিনি জানিয়েছেন, কঠিন পরিশ্রম করাই তাঁর উদ্দেশ্য এবং দলের প্রয়োজনে "১২০ শতাংশ" দেওয়া তাঁর লক্ষ্য়। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ৬০ রানের ইনিংস খেলার পর সাংবাদিক সম্মেলনে এসে এ কথা জানান বিরাট।

এমনিই ১৪ বছর ধরে খেলছি না:
বিরাট কোহলি বলেছেন, "সত্যি বলতে কখনওই এই ধরনের জিনিসগুলোকে গুরুত্বই দিইনি। আমি ১৪ বছর ধরে খেলছি এবং এমনিই এটা হয়নি। আমার কাজ হল নিজের খেলার জন্য আরও কঠিন পরিশ্রম করা, যেটা করার জন্য আমি মুখিয়ে থাকি। নিজের দলের জন্য উন্নতি করার চেষ্টা করি এবং সেটা করে যাবো। প্রত্যেকে নিজেদের কাজ (সমালোচনা) করছে। আমাদের কাজ হল কঠিন পরিশ্রম করা এবং ক্রিকেট খেলা, নিজেদের ১২০ শতাংশ দেওয়া। মানুষের নিজেদের মতামত থাকতেই পারে, তবে সেটার কোনও প্রভাব আমার ভাল থাকার মধ্যে নেই।"

দলে ফিরে ভাল লাগছে:
"আমি মাঝে কিছুটা সময় দূরে থাকি (ক্রিকেট থেকে)। এটা আমাকে বুঝিয়েছে যে এটাই সব নয়, এখানেই জীবনের সব কিছু শেষ হয়ে যায় না। আমি এটা বুঝতে শিখেছি যে প্রত্যাশার জন্য নিজের উপর এতটা চাপ আমি তৈরি করতে পারি না যেখানে নিজেকে প্রকাশই না করতে পারি। আবারও খেলা শুরু করেছি। দারুণ লাগছে ছেলেদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে খেলতে। নিজের ব্যাটিং নিয়েও বেশ ভাল বোধ করছি।"

রানের ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি:
দীর্ঘ দিন ফর্ম হাতরে বেড়ানো বিরাট কোহলি বিশ্বকাপের আগে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এখনও পর্যন্ত এশিয়া কাপে বিরাটের পারফরম্যান্সকে যদি দেখা যায় তা হলে এ কথা বলা যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে ৩৫ রান করেন বিরাট। হংকং-এর বিরুদ্ধে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে ৬০ রানের ইনিংস।












Click it and Unblock the Notifications