আইপিএল খেলা এবং নিজের দেশের জাতীয় দলের অধিনায়ক এই তারকার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ
আইপিএল-এ খেলা এবং নিজের দেশের জাতীয় দলের অধিনায়ক এই তারকা বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ
ধর্ষণের অভিযোগ উঠল আইপিএল খেলা তারকা এবং নেপালের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে। কাঠমান্ডুর একটি হোটেলে ১৭ বছর বয়সী এক কিশোরী'কে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার নেপালের অধিনায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ওই কিশোরী।

ধর্ষণের অভিযোগ সন্দীপ লামিচানের বিরুদ্ধে:
নেপালের জাতীয় দলের অধিনায়ক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা সন্দীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক ১৭ বছর বয়সী কিশোরী। ওই কিশোরীর অভিযোগ কাঠমাণ্ডুর এক হোটেলের ঘরে তাঁকে ধর্ষণ করেন সন্দীপ।

দায়ের হয়েছে এফআইআর:
কাঠমান্ডুর গৌশালা মেট্রোপলিটন পুলিশ সার্কেলে ওই কিশোরী এফআইআর দায়ের করেন সন্দীপের বিরুদ্ধে। তিনি জানান, তিন সপ্তাহ আগে ২২ বছর বয়সী সন্দীপ লামিচানে তাঁকে কাঠমান্ডুর একটি হোটেলের ঘরে ধর্ষণ করে। যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে ২১ অগস্ট কাঠমাণ্ডু এবং ভক্তপুরের একাধিক জায়গায় ওই কিশোরীকে ঘুরতে নিয়ে যান সন্দীপ এবং ওই রাতেই তাঁকে ধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে এই অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রমাণের সন্ধান চালাচ্ছে তারা। বিভিন্ন সিসিটিভি ফুটেজ খাতিয়ে দেখা হচ্ছে। পুরোপুরি তদন্ত না করে কোনও মন্তব্য করা সম্ভব নয়, জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আইপিএল-এ লামিচানে:
নেপালের ক্রিকেটকে বিশ্ব স্তরে ভাল মতো পরিচিতি এনে দেওয়ার মূল কারিগর সন্দীপ লামিচানে। তাঁর মতো সফল ক্রিকেটার আর একটিও উঠে আসেনি নেপাল থেকে। বিদেশের একাধিক ফ্রাঞ্চাইজি লিগে তিনি নিয়মিত মুখ। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সন্দীপ। ২০১৮ সালে আইপিএল-এ নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পান তিনি। দিল্লি ক্যাপিটলসের জার্সিতে আইপিএল-এ সন্দীপের অভিষেক হয়। আইপিএল-এ ৯টি ম্যাচে ১৩টি উইকেট তিনি সংগ্রহ করেছেন।

নিজেকে নির্দোষ দাবি করেছেন সন্দীপ:
সদ্যই নেপালের জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সন্দীপ। কিশোরীকে ধর্ষণের অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠলেও সন্দীপ জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিকদের সঙ্গে ফোনা কথা বলে এই কথা জানিয়েছেন সন্দীপ। তিনি জানিয়েছেন, লিগ শেষ হলেই নেপালে ফিরবেন।












Click it and Unblock the Notifications