Neeraj Chopra: হীরের লিগে লক্ষ্য সোনা, কখন কোথায় দেখবেন নীরজের ইভেন্টে?

অলিম্পিক্সে সোনা জিতেছেন আগেই। অধরা বিশ্বচ্যাম্পিয়নশিপে সেরার মুকুট পরেছেন গত মাসেই। এ বার নীরজ চোপড়ার লক্ষ্য ছিল ৯০ মিটার জ্যাভলিন ছোড়া। সেই লক্ষ্য নিয়েই শনিবার রাতে ডায়মন্ড লিগ ফাইনালে নামছেন নীরজ চোপড়া। ফের সোনা জয়ের সুযোগ থাকবে ভারতীয় অ্যাথলিটের সামনে। এশিয়ান গেমসের আগে এই টুর্নামেন্ট থেকেই বাড়তি আত্মবিশ্বাসচা সংগ্রহ করে নিতে চাইছেন নীরজ।

ডায়মন্ড লিগের ফাইনালে ওঠার পথে নীরজ বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচের পরে শেষ করেন নীরজ। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থান আছেন ভারতের নীরজ চোপড়া। ৮৫.৭১ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন দেশের সোনার ছেলে। ডায়মন্ড লিগের ফাইনালেও পৌঁছন তিনি।

নীরজ

হীরের লিগে সোনার ছেলের লক্ষ্য এববার অধরা ৯০ মিটার অতিক্রম করা। শনিবার রাতে সেই লক্ষ্যেই ‌নামবেন নীরজ। ফাইনালের আগে অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট বলেছেন, 'আমি এখন খুব ভালো আছি, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর আমরা প্রত্যেকেই ক্লান্ত ছিলাম। আমি আমার একশ শতাংশ দেওয়ার চেষ্টা করব। তবে এই টুর্নামেন্টে আমার লক্ষ্য হল ফিট থাকা। কারণ আমার প্রধান ফোকাস এখন এশিয়ান গেমস।'

একইসঙ্গে নীরজ উল্লেখ করেছেন, 'আমি ১০০ শতাংশ ফিট আছি, নিজেকে সুস্থ রাখাই এখন আমার কাছে আসল লক্ষ্য , কারণ পরের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে অবশ্যই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, তবে লক্ষ্য থাকবে নিজেকে ফিট রাখা।'

নীরজ

ডায়মন্ড লিগে নীরজকে ছাপিয়ে গিয়েছেন জাকুব ভাদলেচ। জুরিখ ডায়মন্ড লিগে সোনা জিতলেন চেক প্রজাতন্ত্রের অ্যাথলিট। চলতি মরসুমে সেরা থ্রো (৮৯.৫১ মিটার)-টিও তাঁরই।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ইভেন্টে নেমে সোনা হাতছা়ড়া হল নীরজ চোপড়ার। তবে ইউজ়িনে ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন নীরজ। জুরিখ ডায়মন্ড লিগে রুপো জিতলেন অলিম্পিক্স ও বিশ্বচ্যাম্পিয়ন নীরজ।

নীরজ

গত চার বার ডায়মন্ড লিগে সেরা পারফর্ম করেছেন নীরজ। তার মধ্যে ২০২২ সালের জুরিখ ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। এই টুর্নামেন্ট থেকে তিনি ভারতকে প্রথম হিরের ট্রফি এনে দিয়েছেন। এ বার দেখার দ্বিতীয় বার তিনি ডায়মন্ড লিগ জিততে পারেন কিনা।

ভারতীয় সময় শনিবার রাত ১২.৫০ মিনিটে ইভেন্ট রয়েছে নীরজের। ডায়মন্ড লিগ দেখা যাবে স্পোর্টস ১৮ টেলিভিশন চ্যানেলে এবং জিও সিনেমাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+