ঘাড়ে চোট, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ঋদ্ধিমান

ঘাড়ে চোট, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ঋদ্ধিমান

শেষ মুহূর্তের থ্রিলারে কানপুর টেস্ট ড্র করেছে নিউজিল্যান্ড। শেষ ন'ওভারে কিউইদের দশম উইকেট তুলতে পারেননি অশ্বিন, জাদেজারা। কানপুরের পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। আর এই টেস্টেই নিশ্চিত নয় ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ঘাড়ের চোটের জন্য মুম্বই টেস্ট নাও খেলা হতে পারে ঋদ্ধির।

ঘাড়ে চোট, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ঋদ্ধিমান

কানপুর টেস্ট চলাকালীনই কাঁধের সমস্যা নিয়ে ভুগতে দেখা গিয়েছিল ঋদ্ধিমান সাহাকে। চোটের জেরে প্রথম ইনিংসের একাংশ এবং দ্বিতীয় ইনিংসে কিপিংও করতে আসেননি বঙ্গতনয়। তাঁর বদলে কিপিং গ্লাভস পরেছিলেন শ্রীকর ভরত। তবে দ্বিতীয় ইনিংসে পেইন কিলার খেয়েও ৬১ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন ঋদ্ধি৷ স্লো উইকেটে শ্রেয়স আইয়ার, অক্ষরের সঙ্গে জুটি বেঁধে তাঁর ইনিংসের জেরেই ২৮৬ রানের লক্ষ্য রাখতে পেরেছিল ভারত৷

বহুদিন বাদে সেই ইনিংসেই ফর্মে ফিরেছেন ঋদ্ধি। এর আগে বড় সময় ধরে তাঁর ব্যাটে রান নেই। এমনিতেই ঋষভ পন্থ আসার পর তিনি ভারতের রিজার্ভ কিপার। কিন্তু তা সত্ত্বেও যা সুযোগ পাচ্ছিলেন, ব্যাট হাতে কাজে লাগাতে পারছিলেন না। কিপিংয়ে সেরাটা দিলেও ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থতা ভোগাচ্ছিল দলকে। সেই ঋদ্ধি রান পাওয়ায় যথারীতি খুশি হয়েছিলেন বঙ্গ-ক্রিকেট মহলের একটা বড় অংশ। তবে সেই খুশি মিলিয়ে গেল অচিরেই।

শুক্রবার অর্থাৎ ৩ তারিখ থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। এই মুহূর্তে কাঁধের চোটে অনিশ্চিত হয়ে পড়েছে মুম্বইয়ের বাইশ গজে ঋদ্ধির নামা। দলের পক্ষ থকে পারস মামব্রে বলেন, 'সামনেই দ্বিতীয় টেস্ট। ফিজিওরা ক্রমাগত কথা বলছেন রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির সঙ্গে৷ আগে দেখতে হবে, ঠিক কোন অবস্থায় ও আছে। তারপরই ব্যবস্থা নেব আমরা৷ আগের ম্যাচে অসাধারণ ব্যাট করেছিল ঋদ্ধি। আমরা জানতাম সেটা। কিন্তু ও নিজে থেকেই বলে যে দলের প্রয়োজনে ব্যাট করতে যাবে৷'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+