NCC Cricket Tournament 2025: জেলার প্রতিভা অন্বেষণে এনসিসির উদ্যোগ, সুপার ওভারে চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর
NCC Cricket Tournament 2025: আইপিএল চলছে। যাতে ১০টি দলের মধ্যে তিনটিতে রয়েছেন বাংলার ক্রিকেটাররা। বাঙালি বলতে একমাত্র অভিষেক পোড়েল।
আইপিএলে বাংলা তথা বাঙালিদের উপস্থিতি তলানিতে চলে আসা নিয়ে হা-হুতাশ শোনা যায় অনেক। যদিও আইপিএলে বাংলার ক্রিকেটারদের সাপ্লাই লাইন জোরদার করতে নিরলস কাজ করে চলেছে ন্যাশনাল ক্রিকেট ক্লাব।

এনসিসি জেলার দলগুলিকে নিয়ে যে টি২০ ক্রিকেট চালু করেছিল তা ছিল মূলত আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়ার মস্তিষ্কপ্রসূত। জেলা থেকে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতেই এই প্রতিযোগিতা চালু করা হয়।
বীরভূমের সিউড়িতে এমজিআর স্পোর্টস আকাদেমিতে এই টুর্নামেন্টে অংশ নেয় কালিম্পং ফ্যালকন্স, দার্জিলিং আনস্টপেবলস, আলিপুরদুয়ার থান্ডার্স, ঝাড়গ্রাম ফায়ারবল্টস, পূর্ব মেদিনীপুর ড্রাগনস ও কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স। বাংলার ভূমিপুত্রদের নিয়েই এই টুর্নামেন্ট।
যে দলগুলির সঙ্গে জেলার নাম যুক্ত তাতে খেললেন সেই জেলার ক্রিকেটাররা। কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স দলটি গঠিত হয়েছিল বাকি জেলাগুলির ক্রিকেটারদের নিয়ে। যাতে খেতাব জিতল পূর্ব মেদিনীপুর।
টস জিতে আলিপুরদুয়ার থান্ডার্স ব্যাটিং নেয়। ১৯.৩ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। সুজিত বিশ্বাস ২৮, অধিনায়ক দেবী রায় ২১ রান করেন। তিনটি করে উইকেট দখল করেন বিকাশ পাত্র, ঋত্ত্বিক গুছাইত।
জবাবে খেলতে নেমে একটা সময় ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পূর্ব মেদিনীপুর ড্রাগনস। শেষ অবধি তারা ৯ উইকেট হারিয়ে ১৩০ রানই তোলে। রোহিত মণ্ডল রান আউট হয়ে যাওয়ায় জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি পূর্ব মেদিনীপুর। সানি বর ৪৫, শঙ্কর পাণিগ্রাহী ২২ রান করেন।
সুপার ওভারে ড্রাগনস প্রথমে ব্যাট করে। সঞ্জীব বাঁশফোড়ের বলে ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে শুভ গুছাইত ১৬ রান সংগ্রহ করেন। জবাবে আলিপুরদুয়ারের দলটি ৭ রানের বেশি তুলতে পারেননি। বিকাশ পাত্র দুরন্ত বোলিং করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রিকেটারদের উৎসাহিত করেন অভিষেক ডালমিয়া, সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস ও এনসিসির কর্তারা।
টুর্নামেন্টের সেরা ব্যাটার নীলেশ রাই। তিনি দার্জিলিং আনস্টপেবলসের হয়ে ১০ ম্যাচে ৪৯৬ রান করেন। সেরা বোলার আলিপুরদুয়ারের দেবী প্রসাদ রায়। ১২ ম্যাচে তিনি নেন ২৬ উইকেট। টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি। ১২ ম্যাচে তিনি সর্বাধিক উইকেট দখলের পাশাপাশি ২৯৭ রান করেন। ফেয়ারপ্লে পুরস্কার পেল দার্জিলিং। ফাইনালের সেরা পূর্ব মেদিনীপুরের রোহিত মণ্ডল। তিনি ১৯ রান করার পাশাপাশি ২ উইকেট নেন এদিন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications