এনসিএ প্রধান নিয়োগের সময়সীমা বৃদ্ধির পর কোচ নির্বাচনের প্রক্রিয়া শুরু বিসিসিআইয়ের
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের জন্য আবেদন নেবে বিসিসিআই।
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদে যে রাহুল দ্রাবিড় আরও একবার বসতে চলেছেন, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। তাই এবার এনসিএ-র সহকারি কোচ নির্বাচনের প্রক্রিয়া শুরু করল বিসিসিআই। এক সূত্র মারফত জানা গিয়েছে বেঙ্গালুরুর অ্যাকাডেমিতে নতুন মুখ আমদানি করতে আবেদনপত্র আহ্বান করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহরা। সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন গ্রহণ করা শুরু
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং বিভাগ সহ মোট ১১ জন সহকারি কোচের পদে রদবদল ঘটানো হচ্ছে বলে খবর। জানানো হয়েছে যে অ্যাকাডেমিতে নতুন মুখ আমদানি করার জন্য আবেদনপত্র আহ্বান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইচ্ছুক প্রার্থীদের ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে বলেও খবর। উল্লেখ্য করোনা ভাইরাসের জেরে গত দুই বছরে এই প্রক্রিয়ায় হাত দিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এ ব্যাপারে তোড়জোড় শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

পুরনোদের চুক্তি নবীকরণ নয়
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিভিন্ন বিভাগের কোচের পদের দায়িত্বভার এতদিন সামলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রমেশ পাওয়ার, শিবসুন্দর দাস, ঋষিকেশ কানিতকর, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সুজিথ সোমসুন্দর সহ মোট ১১ জন। চাঁদের চুক্তি পুনর্নবীকরণ করা হবে না বলে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ক্রিকেট কোচিংয়ের লেভেল টু হাইব্রিস কোর্স শেষ করা দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান ও ইউসুফ পাঠান, দেবাং গান্ধী, অভিষেক নায়ার, অশোক দিন্দা, নমন ওঝা, পারভেজ রসুলরা এনসিএ-র শূন্যপদগুলির যোগ্য দাবিদার হতে পারেন।

এনসিএ প্রধানের পদ
এখনও পর্যন্ত যা খবর তাতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান পদের জন্য কেবলমাত্র রাহুল দ্রাবিড়ই আবেদন জমা দিয়েছেন। আবেদন জমা দেওয়ার শেষ বাড়িয়ে ৩১ অগাস্ট করেছে বিসিসিআই। ওদিকে আগামী টি২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার হেড কোচের পদ যে রবি শাস্ত্রীর হেড কোচের পদে রবি শাস্ত্রীর টিকে থাকা নিয়ে দেশের কিছু মহল থেকে প্রশ্ন তোলা হয়েছিল। মনে করা হয়েছিল যে এই পদে নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে। কিন্তু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদে আরও একবার বসতে চলা প্রাক্তন ভারতীয় অধিনায়ক যে জাতীয় দলের হেড কোচের পদও সামলাবেন, তেমনটা বিশ্বাস করেন না অনেকে।

কোন পদের জন্য আবেদন
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের পদে নতুন মুখ বসাতে চাইছে বিসিসিআই। ৬০ বছর উর্ধ্বের কোনও ব্যক্তির আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এতদিন এনসিএ ব্যাটিং কোচের পদে বহাল ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তনী শিবসুন্দর দাস ও ঋষিকেশ কানিতকার। স্পিন ও পেস বোলিং কোচের ভূমিকা পালন করছিলেন যথাক্রমে রমেশ পাওয়ার ও সুব্রত মুখোপাধ্যায়। সম্প্রতি পাওয়ারকে দেশেক মহিলা ক্রিকেট দলের হে়ড কোচ করা হয়েছে। মেয়াদ পূর্ণ হয়েছে বাকি কোচিং পদগুলিরও।












Click it and Unblock the Notifications