ভুবির চোট, নেট বোলার হিসেবে নভদ্বীপকে ইংল্যান্ড ডেকে পাঠাল ভারতীয় দল

হ্যামস্ট্রিংয়ের চোটে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যেতে বসেছেন ভারতের স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমার। তাঁরই কভার হিসেবে ইংল্যান্ডে ভারতীয় দলের তরফে নভদ্বীপ সাইনিকে ডেকে পাঠানে হয়েছে বলে খবর।

হ্যামস্ট্রিংয়ের চোটে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যেতে বসেছেন ভারতের স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমার। তাঁরই কভার হিসেবে ইংল্যান্ডে ভারতীয় দলের তরফে নভদ্বীপ সাইনিকে ডেকে পাঠানে হয়েছে। তাঁকে আপাতত নেট বোলার হিসেবে ব্যবহার করা হবে বলে খবর। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিরাট বাহিনীর সঙ্গে যুক্ত হবেন ভারতীয় এ দলের নিয়মিত সদস্য।

ভুবির চোট, নেট বোলার হিসেবে নভদ্বীপকে ইংল্যান্ড ডেকে পাঠাল ভারতীয় দল

দিন আষ্টেক আগে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরশত্রু ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে নিজের তৃতীয় ওভার বল করার সময় বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগে মাঠের বাইরে চলে যান ভুবনেশ্বর কুমার। ওভার শেষ করেন তরুণ অল-রাউন্ডার বিজয় শঙ্কর। প্রথম বলেই তিনি উইকেটও তুলে নেন।

ইতিমধ্যেই চোটের কারণে এবারের বিশ্বকাপ সফর শেষ হয়েছে ভারতের বাঁ-হাতি তারকা ওপেনার শিখর ধাওয়ানের। খুব একটা ভালো পরিস্থিতি নেই ভুবনেশ্বর কুমারও। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ভুবির চোট বেশ গুরুতর। আগামী দুই থেকে তিন ম্য়াচ তিনি মাঠে নামতে পারবেন না বলেই জানানো হয়েছে। যদিও তাঁকে সুস্থ করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের ফিজিও। তবে ভুবির বাঁ-পায়ে স্টিফনেস রয়েই গেছে বলে জানানো হয়েছে।

তারই মধ্যে নেট বোলার হিসেবে নভদ্বীপ সাইনিকে ইংল্যান্ডে ডেকে পাঠানোকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নতুন সঙ্কেত দিতে চেয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ড বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণার পর স্ট্যান্ড বাই হিসেবে ভারতের নির্বাচকদের তরফে যে খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়, তাঁদের মধ্য নভদ্বীপ অন্যতম। সেক্ষেত্রে চোটগ্রস্ত ভুবনেশ্বর কুমার কোনও কারণে দল থেকে ছিটকে গেলে, ১৫ জনের দলে সাইনির ঢোকার সুযোগ হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+