হার্লে ডেভিডসনের সিটে 'শার্টলেস' নভদীপ সাইনি, সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন

হার্লে ডেভিডসনের সিটে 'শার্টলেস' নভদীপ সাইনি, সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন

একদিকে ইংল্যান্ড সফরের আগে মুম্বইয়ের হোটেলে শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। সে দলে সুযোগ না পেলেও ফাস্ট বোলার নভদীপ সাইনি কিন্তু তোফাই রয়েছেন। কিংবদন্তি এমএস ধোনি, সুনীল গভাসকরদের দলের সামিল হয়ে বাইক প্রেমীদের তালিকায় তিনি নাম লিখিয়েছেন। কিনেও ফেলেছেন নিজের নতুন বাইক। নায়কোচিত ঢঙে খালি গায়ে চোখে রোদ চশমা পরিহিত সাইনিকে রেস ছাড়তে দেখে আলোড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া। ভাইরাল হয়েছে সেই দৃশ্য।

হার্লে ডেভিডসনের সিটে শার্টলেস নভদীপ সাইনি, সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন

যে কোনও হিন্দি সিনেমাকে হার মানাবে নভদীপ সাইনির নায়কোচিত ভিডিও। যেখানে ভারতীয় ফাস্ট বোলারকে শার্টলেস অবস্থায় নিজের নতুন হার্লে ডেভিডসন বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে। সাদা প্যান্ট পরিহিত সাইনি রিলের নায়কদের মতোই রেস ছেড়ে ধোঁয়ায় ধূসরিত করেছে চতুর্দিক। সঙ্গে কিলার অ্যাটিটিউটে নেটিজেনদের মন জয় করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরুণ ফাস্ট বোলার। সঙ্গে সাইনি-র 'অ্যাকম্পানি মি অন মাই বাইক টু ফিল দ্য ফিয়ার' বাণী নিয়েও জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন নভদীপ সাইনি। পারফরম্যান্স আহামরি না থাকায় ইংল্যান্ডগামী ভারতীয় টেস্ট দলে তাঁকে অন্তর্ভূক্ত করা হয়নি। তবে জুলাাইয়ের শ্রীলঙ্কা সফরে সাইনিকে ভারতীয় দলে যে তিনি জায়গা পেতে চলেছেন, তা প্রায় নিশ্চিত। তার আগে করোনা ভাইরাসের জেরে লকডাউনে সতীর্থদের মতো বাড়িতেই অনুশীলন করতে হচ্ছে দিল্লির ফাস্ট বোলারকে। তারই ফাঁকে বাইকের ভিডিও পোস্ট করে ভাইরাল হয়েছেন সাইনি।

ভারতীয় ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত দুটি টেস্ট, সাতটি ওয়ান ডে ও দশটি টি২০ ম্যাচ খেলেছেন নভদীপ সাইনি। তিন ফর্ম্যাটে তিনি যথাক্রমে ৪, ৬ ও ১৩টি উইকেট নিয়েছেন। আইপিএলে এখনও পযন্ত ২৭টি ম্যাচ খেলেছেন দিল্লির ফাস্ট বোলার। ১৭টি উইকেট নিয়েছেন গতিশীল বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+