শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করে ভারতের 'শোয়েব আখতার' এখন নভদীপ
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবেচেয়ে জোডে় বল করে সাড়া ফেলে দিয়েছেন তরুণ পেসার নভদীপ সাইনি। ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘন্টায় ১৫০ কিমিরও বেশি জোড়ে নভদীপ বল করেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবেচেয়ে জোরে বল করে সাড়া ফেলে দিয়েছেন তরুণ পেসার নভদীপ সাইনি। ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘন্টায় ১৫০ কিমির কাছাকাছি জোরে বল করেন নভদীপ। যারপর নেটিজেনদের অনেকেই তাঁকে এখন ভারতের 'শোয়েব আখতার' বলছেন।
|
দ্বিতীয় ম্যাচে নভদীপের বোলিং
ম্যাচে নভদীপ ৪ ওভার বল করে ১৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। যার মধ্যে ১৩ টি ডট বল রয়েছে।চার ওভারের এই বোলিং স্পেলের মধ্যে ওশাদা ফার্নান্দোকে ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করেন নভদীপ। যার আগে ১৪৮ কিমি গতির বোলিংয়ে লঙ্কান ওপেনার ধনুষ্কা গুণাথিলকাকে বোল্ড করেন সাইনি। যার পর থেকে ভারতীয় ক্রিকেটে চর্চার কেন্দ্রে ডানহাতি এই পেসার।
|
নভদীপ যা বললেন
ম্যাচ জয়ের পর নিজের বোলিং নিয়ে নভদীপ জানিয়েছেন, 'সাদা ও লাল বল, দুই বলেই এখন আমি ধীরে ধীরে আত্মবিশ্বাস পাচ্ছি।' দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচে সেরা হয়েছেন নভদীপ। টি-টোয়েন্টি ক্রিকেট সাইনিই এখন ভারতের ফাস্টেস্ট বোলার।
|
একনজরে নভদীপের বোলিং কেরিয়ার
দেশের হয়ে এখনও পর্যন্ত নভদীপ ১টি ওডিআই ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।ওডিআইয়ে ২টি ও টি-টোয়েন্টি সংগ্রহ ৮ উইকেট। এছাড়া ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল অভিষেক করে ১৩ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন সাইনি।
ক্রিকেটের ইতিহাসে ফাস্টেস্ট ডেলিভারি
উল্লেখ্য বিশ্বের সবচেয়ে জোড়ে বল করার নজির শোয়েব আখতারের রয়েছে। ২০০৩ সালে বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘন্টায় ১৬১.৩ কিমি গতিতে বল করেছিলেন শোয়েব।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications