তিরুবনন্তপুরম ম্যাচে চাঞ্চল্যকর ঘটনা,বাজানোই হয়নি জাতীয় সঙ্গীত
যেখানেই ক্রিকেট ম্যাচ হয় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজার পরই ম্যাচ হওয়ার রেওয়াজ। তবে তিরুবনন্তপুরমের ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে বাজলো না জাতীয় সঙ্গীত।
বিরাট কোহলি এন্ড কোং তিরুবনন্তপুরমে টি-টোয়েন্টিতে সিরিজ জিতে ফের সাফল্য ছুঁয়েছে। নিউজিল্যান্ড -র বিরুদ্ধে সিরিজ ২-১- এ পকেটে পোড়ে। কিন্তু তিরুবনন্তপুরমে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ঘটে গেছে একটা বিপর্যয়।

এত বড় গাফিলতি কী করে হল এই প্রশ্নের উত্তরে আবার যুক্তি খাড়া করেছেন কেরল ক্রিকেট বোর্ডের আধিকারিকরা। তাঁদের দাবি। এত বৃষ্টি হচ্ছিল যে ম্যাচ শুরু করা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বৃষ্টির মধ্যে গ্যালারি ভরে দর্শকরা অপেক্ষা করছিলেন। এরপর যখন সাড়ে নটা-র সময় ম্যাচ চূড়ান্ত শুরুর সিদ্ধান্ত হয় তখন আর আয়োজকদের ম্যাচ চালু করা ছাড়া অন্য কিছু মাথায় ছিল না।
খুবই প্রশংসনীয় ব্যাপার যে প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে তাঁরা নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিলেন কিন্তু জাতীয় সঙ্গীত বাদ পড়ার ঘটনায় কিন্তু শুধু তাদের নয় গোটা দেশের মুখ পুড়ল বিশ্বের সামনে।












Click it and Unblock the Notifications