Nathan Lyon: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লিয়ঁ। দীর্ঘ সময়ের বান্ধবী এমা ম্যাকার্থিকে বিয়ে করলেন তিনি। বিবাহ সম্পূর্ণ হওয়ার পর নিজের স্ত্রীর সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন লিয়ঁ। দলের বর্ষীয়ান সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন সিন অ্যাবট, পিটার সিডল, ম্যাথু রেনস, জস ইংলিশের মতো ক্রিকেটাররা।

বিয়ে করলেন নাথান লিয়ঁ:
দীর্ঘ দিনের বান্ধবী এমা ম্যাকার্থিকে বিয়ে করলেন নাথান লিয়ঁ। অস্ট্রেলিয়ার টেস্ট দলের নিয়মিত সদস্যেস সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন এমা ম্যাকার্থি। মাঝে মধ্যেই বিভিন্ন ছবিতে একত্রে দেখা গিয়েছিল তাঁকে। গত বছর অর্থাৎ ২০২১ সালে এমার হাতে ডায়মন্ড রিং দেখতে পাওয়া যায়। তখন থেকেই অতি উৎসাহী ক্রিকেট এবং গসিপ প্রেমীরা ধরে নিয়েছিলেন নাথানের সঙ্গে বাকদান পর্ব সমপন্ন হয়ে গিয়েছে ওই তরুণীর।

শেন ওয়ার্নের যোগ্য উত্তরসূরী লিয়ঁ:
ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের যোগ্য উত্তরসূরী নাথান লিয়ঁ। ওয়ার্নের অবসরের পর অস্ট্রেলিয়ার জাতীয় দলে তৈরি হওয়া ফাঁকা জায়গা অনেকটাই পূরণ করতে সক্ষম হয়েছেন লিয়ঁ। দেশে এই দেশের বাইরে সর্বোত্র লিয়ঁর বোলিং দক্ষতা দেখা গিয়েছে। পূর্বসুরি শেন ওয়ার্ন যেমন একার কাঁধে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে তেমনই লিয়ঁ বহু বার অস্ট্রেলিয়া ম্যাচ উইনার হিসেবে নিজেকে মেলে ধরেছেন।

অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ টেস্ট সিরিজে লিয়ঁর পারফরম্যান্স:
সদ্যই শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা গিয়েছিল নাথান লিয়ঁকে। দুই টেস্ট মিলিয়ে মোট ১১টি উইকেট শিকার করেছেন লিয়ঁ। প্রথম টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট পান তিনি। তাঁর কারণে প্রথম টেস্টে জিতেছিল অস্ট্রেলিয়া। পরে দ্বিতীয় টেস্ট হেরে সিরিজ ড্র করে তারা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে চার উইকেট মোট ৯ উইকেট প্রথম টেস্টে তিনি পেয়েছিলেন।

নাথান লিয়ঁ'র কেরিয়ারগ্রাফ:
টেস্ট ক্রিকেটে সর্বকালীন উইকেট সংগ্রহকারীদের তালিকায় বর্তমানে দশ নম্বরে রয়েছেন নাথান লিয়ঁ। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ত কপিল দেবকে সরিয়ে দশ নম্বরে উঠে আসেন লিয়ঁ। ১১০টি টেস্টে ৪৩৮টি উইকেট পেয়েছেন তিনি। যার মধ্যে এক টেস্টে দশ উইকেট পেয়েছেন ১০ বার এবং এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ২০ বার। অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী লিয়ঁ। তাঁর আগে শুধু রয়েছেন গ্লেন ম্যাকগ্রাথ এবং শেন ওয়ার্ন।












Click it and Unblock the Notifications