হার্দিকের সঙ্গে বিচ্ছেদ জল্পনার মধ্যেই বড় ইঙ্গিত নাতাশার, পথে বসাবেন ভারতের সহ অধিনায়ককে?

Hardik Pandya: হার্দিক পাণ্ডিয়া আর নাতাশা স্ট্যানকোভিচের বিবাহ বিচ্ছেদের জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। নাতাশা নিজেও জল্পনা জিইয়ে রাখলেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, খোরপোশ বাবদ হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশ দাবি করেছেন নাতাশা। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কোনও তথ্য মেলেনি।

সম্প্রতি হার্দিক-নাতাশার সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। নাতাশা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর নামের পাশে পদবি তুলে দিতেই। পাণ্ডিয়া শব্দটি তিনি তুলে শুধু নেননি, হার্দিকের সঙ্গে এতদিনকার নানাবিধ ছবিও মুছে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী নানা পোস্টও দিচ্ছেন।

২০২০ সালে বিয়ে হয়েছিল হার্দিক-নাতাশার। বিয়ের আগেই নাতাশা গর্ভবতী হয়ে পড়েন। কেন না, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের পুত্র অগস্ত্যর জন্ম। চোট সারিয়ে কামব্যাকের নেপথ্যে নাতাশার অবদানের কথা বিভিন্ন ইন্টারভিউয়ে উল্লেখ করেছেন হার্দিক। হার্দিকের গুজরাত টাইটান্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে দুজনকে আলিঙ্গনাবদ্ধ হতেও দেখা গিয়েছিল। পরবর্তীকালে গুজরাতি ও খ্রিস্টান মতে বিয়েও সেরেছিলেন হার্দিক-নাতাশা।

হার্দিক গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে এসেছেন। অধিনায়ক হিসেবে। কিন্তু এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হার্দিকের দল। হার্দিক টি২০ বিশ্বকাপে সহ অধিনায়ক হয়েছেন। তবে তিনি গতকাল মুম্বই থেকে দলের সঙ্গে যাননি। জানা গিয়েছে, আইপিএলের পর তিনি লন্ডনে গিয়েছেন। সেখানে ট্রেনিং সারছেন। নিউ ইয়র্কে দলের সঙ্গে যোগ দেবেন।

কিন্তু হার্দিকের সঙ্গে যে নাতাশা লন্ডনে যাননি তা স্পষ্ট হয়ে গিয়েছে। নাতাশা মুম্বইয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। সাংবাদিকরা তাঁকে হার্দিকের সঙ্গে ডিভোর্সের কথা নিয়ে প্রশ্ন করলে নাতাশা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ বলে গাড়িতে উঠে যান। তিনি কিন্তু জল্পনা উড়িয়ে দেননি।

ফলে টি২০ বিশ্বকাপের আগে ব্যক্তিগত জীবনে হার্দিককে ঝড় সামলাতে হচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ডিভোর্স হলে ৬৩ কোটি টাকা নাতাশাকে দিতে হবে হার্দিককে। নাতাশা সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতবাহী পোস্ট করে লিখেছেন, কাউকে পথে বসতে হবে। রাস্তায় দিকনির্দেশ করার যে চিহ্নগুলি থাকে নাতাশার পোস্টে সেগুলি ব্যাকগ্রাউন্ডে থাকায় অনেকেই মনে করছেন নাতাশা জীবনের নতুন সফরের ইঙ্গিত দিয়েছেন।

২০২৪ সালে আইপিএল খেলতে মুম্বই ইন্ডিয়ান্সে আসায় হার্দিক অন্তত ১৫ কোটি টাকা পেয়েছেন। তিনি বেশ কিছু সংস্থার বাণিজ্যিক মুখ। প্রতি এনডোর্সমেন্ট থেকে তিনি অন্তত ১ কোটি টাকা নেন। ভদোদরায় ৩.৬ কোটি টাকার পেন্টহাউস ও বান্দ্রায় ৩০ কোটি টাকার অ্যাপার্টমেন্ট রয়েছে। ল্যাম্বরগিনি হুরকান ইভিও, অডি এ৬-এর মতো দামি গাড়িও রয়েছে।

যদিও এক সাক্ষাৎকারে হার্দিক জানিয়েছিলেন, তাঁদের রোজগার বা সম্পত্তির অর্ধেকই রয়েছে তাঁর মায়ের নামে। ফলে সেটা সত্যি হলে নাতাশাকে আদৌ ৬৩ কোটি টাকা হার্দিককে দিতে হবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই। সবমিলিয়ে টি২০ বিশ্বকাপের আগে হার্দিকের দুশ্চিন্তা বাড়ছেই। এমন কথা নিয়েও চর্চা চলছে যে, হার্দিককে বিয়ের পরও প্রাক্তন প্রেমিকের সঙ্গে যোগাযোগ ছিল নাতাশার।

এরই মধ্যে নানারকম জল্পনা চলছে। এর আগে, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদ হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। তা বাস্তবে হয়নি, দুজনে সুখেই সংসার করছেন। পুণম পাণ্ডের মৃত্যুর ভুয়ো খবর রটেছিল। হার্দিক ও নাতাশার সম্পর্ক নিয়ে চর্চা পিআর স্ট্র্যাটেজি কিনা তা অবশ্য বলবে সময়ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+