সৌরভকে টুইটারে খোঁচা নাসির হুসেনের

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ট্রোল করার চেষ্টা ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসির হুসেনের।

লর্ডসের কথা এলেই উঠে আসে সেই ঐতিহাসিক ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের স্মৃতি। আর সেই জয়কে আরও যে অবিস্মরণীয় করে রেখেছেন, তাঁর নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই জার্সি ওড়ানোর স্মৃতি ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে।

সৌরভকে টুইটারে খোঁচা নাসির হুসেনের

ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের মধ্যে দিয়েই বিশ্ব ক্রিকেটে মাথা তুলে দাঁড়ানো শুরু হয়েছিল টিম ইন্ডিয়ার। আর এর নেপথ্যে কারিগর যিনি ছিলেন তিনি কিংবদন্তি ক্রিকেটার এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

শুধু ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোই নয়, সৌরভ দেখিয়ে দিয়েছিলেন কী ভাবে বিদেশের মাটিতে বিদেশী দলকে হারাতে হয়, সৌরভের হাত ধরেই শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটের সোনালী অধ্যায়।

দীর্ঘপর আবার সেই ব্যালকনিতে এসে নস্টালজিক হয়ে পড়েন ভারতের অন্যতম সফল অধিনায়ক। বহু স্মৃতিই হয়তো ঘিরে ধরেছিল শ্রেষ্ঠ বাঁহাতি ব্যাটসম্যানের মনকে। আর তাই টুইটে সৌরভ লেখেন, 'আবার লর্ডসে ফেরা...যেখান থেকে শুরু হয়েছিল ইতিহাস রচনা।'

Back at lords ..this is where career started .. pic.twitter.com/JXi8ykxuNV
— Sourav Ganguly (@SGanguly99) July 9, 2018

আর সৌরভের এই টুইটের প্রত্যুত্তরেই তাঁকে খোঁচা মারলেন সেই সময়ে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্বে থাকা নাসির হুসেন। তিনি লেখেন, 'তুমি আবার সেই ব্যালকনিতে...তুমি তোমার জামা পরে আছো দেখে ভাল লাগছে!!'

You’re on that balcony again ... nice to see you with your shirt on !!
— Nasser Hussain (@nassercricket) July 9, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+