পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দল থেকে নাসিম শাহ-র নাম প্রত্যাহার
পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দল থেকে নাসিম শাহ-র নাম প্রত্যাহার
বয়স বিতর্কে অবশেষে পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দল থেকে পেসার নাসিম শাহের নাম প্রত্যাহার করা হল। যদিও এ ব্যাপারে বয়স ভাঁড়ানোর বিষয়টি স্বীকার করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। নাসিমের বাদ পড়ার পিছনে অন্য কারণ দর্শীয়েছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে যুক্তি দেওয়া হয়েছে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আগামী দিনে তারকা হতে চলা ক্রিকেটারদের প্রতিভা বিকাশের মঞ্চ। নাসিম শাহ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করায় তাঁর পরিবর্তে অনূর্ধ্ব ১৯ দলে অন্য ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি পিসিবি-র। নাসিমের পরিবর্তে মহম্মদ ওয়াসিম জুনিয়রকে দলে নেওয়া হয়েছে।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের জার্সিতে তিন উইকেট নেওয়া ওয়াসিম, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবেন বলেই আশা পিসিবি-র। অন্যদিকে নাসিম শাহ, পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দলের বোলিং কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে প্রস্তুতি সারতে বলা হয়েছে। দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নাসিমকে পাক দলের জার্সি গায়ে চাপাতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটে নাসিমের। যদিও তাঁর বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ ওঠে। তবে সেই অভিযোগ এখনও প্রমাণ হয়নি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications