নাসিম শাহের সঠিক বয়স কত? বিতর্কের মাঝে চরম কটাক্ষ মহম্মদ কাইফের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে নজর কেড়েছেন নাসিম শাহ। বল হাতে ডান হাতি পেসারের গতি ও বাউন্সে মজে ক্রিকেট দুনিয়া। অনেকেই তাঁকে পাক ক্রিকেটে ভবিষ্যতের তারা বলছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে নজর কেড়েছেন নাসিম শাহ। বল হাতে ডান হাতি পেসারের গতি ও বাউন্সে মজে ক্রিকেট দুনিয়া। অনেকেই তাঁকে পাক ক্রিকেটের ভবিষ্যতের তারা বলছেন। বাইশ গজে তাঁর পারফর্ম্যান্সের থেকেও মাঠের বাইরের এই ইস্যুতে অবশ্য বিতর্কের কেন্দ্রে নাসিম।

নাসিম শাহের সঠিক বয়স কত? বিতর্কের মাঝে কী বললেন মহম্মদ কাইফ

নাসিমের বয়স নিয়ে ক্রিকেটদুনিয়ায় জোর চর্চা চলছে। পাক ক্রিকেট বোর্ডের থেকে দাবি করা হয়েছে ,নাসিমের বয়স মাত্র ১৬।প্রতিবেশি দেশের ক্রিকেট বোর্ডের এই দাবির পরই সোশ্যাল মিডিয়া নাসিমের বয়স নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় কাইফ পাক সাংবাদিকের পুরনো একটি টেক্স রিটুইট করেছেন।

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Looks a terrific prospect. But is 16 now, aging backwards i think <a href="https://t.co/frlg06ZIFk">https://t.co/frlg06ZIFk</a></p>— Mohammad Kaif (@MohammadKaif) <a href="https://twitter.com/MohammadKaif/status/1197689397295976449?ref_src=twsrc%5Etfw">November 22, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

যেখানে পাক সাংবাদিক নাসিমকে অনেক দিন আগে ১৭ বছরের উঠতি ট্যালেন্ট বলে উল্লেখ করেছেন। সেই টুইটি পোস্ট করে কাইফ লিখেছেন, 'এখন কী বয়েস উল্টো দিকে কাউন্ট হয়! এখনও বয়স ১৬! অবাক কাণ্ড।'

সোশ্যাল মিডিয়ায় নাসিমকে নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যেখানে অনেকেই নাসিমের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিক্রিয়া তৈরি হওয়ার পর পাক ক্রিকেট বোর্ড অবশ্য নাসিমের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ উড়িয় দিয়েছে।

সেদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ সিইও ওয়াসিম খান বলেন, 'লোকে কী বলল, বা ভারতের পক্ষ থেকে কী মন্তব্য উড়ে এল সেই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। ১৬ বছর বয়সে নাসিম দারুণ অভিষেক করেছে। দিনের শেষে সেটাই বড় কথা।' ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে ১টি উইকেট পেয়েছেন নাসিম। কিশোর বোলার অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+