Modi In Guyana: কূটনীতিতে হাতিয়ার ক্রিকেটও! গায়ানা সফরে একাধিক ক্রিকেট ব্যক্তিত্বদের সঙ্গে মিলিত হলেন মোদী
ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের গভীর যোগ রয়েছে। সংস্কৃতিগতভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলির ভারতের মিল রয়েছে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আরও একটি বিষয়ে মিল রয়েছে সেটা হল ক্রিকেট। ভারতের মতোই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও প্রবল জনপ্রিয় ক্রিকেট। ভারতবাসীর মতোই সেখানকার মানুষের আবেগের সঙ্গে মিশে আছে ক্রিকেট। গায়ানা সফরে গিয়ে দুই দেশের বন্ধনকে শক্তিশালী করতে ক্রিকেটকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৯৬৮ সালের পরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গায়ানা সফরে গেলেন। এর আগে ১৯৬৮ সালে ইন্দিরা গান্ধী গায়ানায় গিয়েছিলেন। দীর্ঘ ৫৬ বছর পর গায়ানা সফরে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। এই সফরে তিনি সেখানকার প্রেসিডেন্ট ইরফান আলির সঙ্গে সাক্ষাত করার পাশাপাশি একাধিক ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গেও দেখা করেন।

ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে এলেই গায়ানাতে কোনও না কোন ম্যাচ খেলে। কয়েক মাস আগে এই ওয়েস্ট ইন্ডিজেই টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গায়ানা সফরের যে ছবি পোস্ট করা হয়েছে সেখানে একাধিক ক্রিকেট ব্যক্তিত্বকে দেখা গিয়েছে। তাদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন মোদী।
কয়েকদিন আগেই জি ২০ সম্মেলনে যোগ দিতেই ব্রাজিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশের সফরে প্রথমে যান নাইজেরিয়ায়, সেখান থেকে ব্রাজিলে জি ২০ সম্মেলনে যোগ দেন। শেষ লগ্নে গায়ানা সফরে গিয়েছেন মোদী। প্রায় ৫ দশকের বেশি সময় পর কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধান গায়ানা সফরে এলেন।
উল্লেখ্য কিছুদিন আগেই ডমিনিকাও তাদের সর্বোচ্চ সম্মান 'ডমিনিকা অ্যাওয়ার্ড অব অনার'-এ সম্মানিত করা হয় ভারতের প্রধানমন্ত্রীরকে। নাইজেরিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ সম্মান 'দ্য গ্রান্ড কম্যান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইগার' সম্মানও পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
গায়ানায় প্রায় ৩ লক্ষ ২০ হাজার ভারতীয় বংশোদ্ভূতের বাস। ফলে মোদীকে ঘিরে সেখানকার মানুষের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা গিয়েথে। মোদী আস্থা প্রকাশ করেছেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে তাঁর এই গায়ানা সফর। বৃহস্পতিবার জর্জটাউনে ঐতিহাসিক প্রমেনেড গার্ডেন্সে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী। সেই সঙ্গে গায়ানার সংসদে দাঁড়িয়ে দিয়েছেন কড়া বার্তা।












Click it and Unblock the Notifications