Sachin Tendulkar: সচিনের ভূ-স্বর্গ ভ্রমণ নজর কাড়ল মোদীরও, আত্মনির্ভর ভারত গড়ার স্লোগান দিলেন প্রধানমন্ত্রী

বেশ কয়েকদিন ধরেই ভূস্বর্গে ছুটি কাটাচ্ছেন 'মাস্টার ব্লাস্টার' ৷ বিগত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কাশ্মীর সফরের একের পর এক ভিডিও পোস্ট করছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারের কাশ্মীর ডায়েরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগছে না।বুধবার কাশ্মীর সফরের কোলাজগু‌লি একসঙ্গে জুড়ে ভিডিও পোস্ট করলেন সচিন। মাস্টার ব্লাস্টারের ভূ-স্বর্গ ভ্রমণে খুশি গোপন রাখলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এর আগে জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার উরি সেনা ছাউনিতে যান সচিন ৷ সেনাদের সঙ্গে দেখা করা থেকে রাস্তায় ক্রিকেট খেলায় মেতেছিলেন প্রাক্তন ক্রিকেটার ৷ কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমির হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেন। আবার জামাল কুদুর সুরের ভিডিও শেয়ার করেন। এক কথায় সচিনের সোশ্যাল মিডিয়া শুধুই কাশ্মীর ময়।

Sachin Tendulkar

সামাজিক মাধ্যমে কাশ্মীর ভ্রমণের কোলাজ পোস্ট করে সচিন জানিয়েছেন, কাশ্মীর সফরের স্মৃতিতে একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে । বুধবার যে ভিডিও প্রকাশ করেছেন সচিন তারসঙ্গে লিখেছেন, 'চারিদিকে তুষারপাত ৷ কিন্তু মানুষের আতিথেয়তায় আমরা উষ্ণতা অনুভব করছি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের দেশে দেখার মতো অনেক কিছু রয়েছে । বিশেষ করে এই সফরের পরে, আমি তাঁর সঙ্গে একমত ।''


সমাজমাধ্যমে সচিনের এই পোস্ট নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। মাস্টার ব্লাস্টারের পোস্ট প্রসঙ্গে মোদী সমাজ মাধ্যমে লিখেছেন, ''সচিনের জম্মু-কাশ্মীর সফর দেখে খুব ভাল লাগছে। আমাদের তরুণদের শেখার জন্য দু'টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত 'ইনক্রেডিবল ইন্ডিয়া'র বিভিন্ন অংশ আবিষ্কার করা। দ্বিতীয়ত, 'মেক ইন ইন্ডিয়া'র গুরুত্ব। আসুন, আমরা এক সঙ্গে বিকশিত এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলি।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+