Fastest T20I Hundred: টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরান, নামিবিয়ার ব্যাটারের হাতে নিজের রেকর্ড ভাঙা দেখলেন কুশল

Fastest T20I Hundred: টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরানের রেকর্ডটির দখল নিলেন নামিবিয়ার জান নিকোল লফটি-ইটন (Jan Nicol Loftie-Eaton)। তিনি ভেঙে দিলেন নেপালেরই কুশল মাল্লার রেকর্ড।

ঠিক ৫ মাস আগে রোহিত শর্মা, ডেভিড মিলার, সুদেশ বিক্রমাসেকরার রেকর্ড ভেঙে টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরানটি করেন কুশল। আজ মাঠে দাঁড়িয়েই নিজের রেকর্ডটি ভাঙতে দেখলেন তিনি।

Fastest T20I Hundred: টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরান

নেপালে আজ থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের ম্যাচে কীর্তিপুরে নামিবিয়া ২০ রানে হারিয়েছে নেপালকে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, যখন নামিবিয়ার স্কোর ১০.৪ ওভারে ৩ উইকেটে ৬২। সেখান থেকে নামিবিয়া পৌঁছে যায় ৪ উইকেটে ২০৬ রানে। লফটি-ইটনের ঝড়ের সৌজন্যে।

৩৩ বলে শতরান পূর্ণ করেন লফটি-ইটন। শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হন ৩৬ বলে ১০১ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার ও ৮টি ছয়। ফলে চার-ছয় মেরেই তিনি তুলে ফেলেন ৯২ রান। এর আগে নামিবিয়ার কোনও ব্যাটার টি২০ আন্তর্জাতিকে কোনও ইনিংসে এত চার-ছয় মারেননি।

জবাবে নেপাল ১৮.৫ ওভারে ১৮৬ রানে অল-আউট হয়। ৩ ওভারে ২৯ রান দিয়ে লফটি-ইটন ২ উইকেট নেন। গত বছর ২৭ সেপ্টেম্বর হাংঝৌ এশিয়ান গেমসে নেপালের কুশল মাল্লা ৩৪ বলে শতরান করেছিলেন। তিনে নেমে তিনি ৫০ বলে ১৩৭ রান করে অপরাজিত ছিলেন, ৮টি চার ও ১২টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

সেই ম্যাচেই নেপাল তুলেছিল ৩ উইকেটে ৩১৪, মঙ্গোলিয়ার বিরুদ্ধে। ৯ বলে দ্রুততম টি২০ আন্তর্জাতিক অর্ধশতরান করেছিলেন দীপেন্দ্র সিং আইরি। আজ সেই আইরির বলেই শতরান পূর্ণ করেন লফটি-ইটন। টি২০ আন্তর্জাতিকে ৩৫ বলে শতরান করার রেকর্ড রয়েছে রোহিত শর্মার। ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

রোহিত ওই শতরানটি করেন ২০১৭ সালের ২২ ডিসেম্বর। ওই বছরেরই ২৯ অক্টোবর পোচেস্ট্রুমে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ৩৫ বলেই টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরানটি করেছিলেন। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকরা ৩৫ বলে টি২০ আন্তর্জাতিকে শতরান করেছিলেন তুরস্কের বিরুদ্ধে।

রোহিতের পর ভারতীয়দের মধ্যে দ্রুততম টি২০ আন্তর্জাতিক শতরানকারীদের তালিকায় রয়েছেন লোকেশ রাহুল (২০১৬ সালে লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ বল) এবং সূর্যকুমার যাদব (২০২৩ সালে রাজকোটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫ বলে)।

লফটি-ইটন টি২০ আন্তর্জাতিকে এদিন শতরান করলেন। তবে এর আগে ৩২টি টি২০ আন্তর্জাতিকে তিনি অর্ধশতরানেও পৌঁছতে পারেননি। আজকের ইনিংসের পর ৩৩ ম্যাচে তাঁর টি২০ আন্তর্জাতিকে মোট রান ২১ ইনিংসে ২৮৩, ১টি শতরান। গড় ১৫.৭২, স্ট্রাইক রেট ১৩০.৪১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+