নিউজিল্যান্ড বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নামিবিয়ার, ম্যাচে নজর ভারতেরও
নিউজিল্যান্ড বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নামিবিয়ার, ম্যাচে নজর ভারতেরও
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-তে নামিবিয়ার মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। ভারতের ভাগ্য নির্ভর করছে নিউজিল্যান্ডের উপর। তাই ভারতীয় দর্শকরাও এই ম্যাচের দিকে তাকিয়ে। যদি কোনও অঘটন ঘটে। তবে এই ম্যাচে টসে জদিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল নামিবিয়া। নিউজিল্যান্ডকে তারা ব্যাট করতে পাঠাল। নিউজিল্যান্ড অধিনায়কের লক্ষ্য ২০০-র বেশি রানের টার্গেট দেওয়া। কেননা জয়ের পাশাপাশি তাদের লক্ষ্য নেট রান রেট বাড়ানো।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ শুধু নিউজিল্যান্ডের দৃষ্টিকোণ থেকে নয়, ভারতের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। কেননা ভারত সমস্ত ম্যাচ আধিপত্য নিয়ে জিতলেও কোনও লাভ হবে না, যদি নিউজিল্যান্ড ম্যাচ না হারে। আবার নিউজিল্যান্ড সমস্ত ম্যাচ জিতলেই বিশ্বকাপের ভারতের শেষ আশার প্রদীপও নিভে যাবে। কিন্তু চরম অনিশ্চয়তার ক্রিকেটে যদি পা হড়কায়। তাই আগে থেকে সাবধানী নিউজিল্যান্ড ইপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নামিবিয়ার বিরুদ্ধে রানরেট বাড়িয়ে নিতে চাইছে।
কোনওরকম ঝুঁকি নয়, তাই নামিবিয়া ম্যাচে নির্দিষ্ট লক্ষ্য নিয়েই নামছেন কিউইরা। তারা দল অপরিবর্তিত রেখেছে নামিবিয়া ম্যাচে। কোনও পরীক্ষা-নিরীক্ষার পথে তারা এই ম্যাচে হাঁটছে না। শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-তে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও নামিবিয়া। আর দ্বিতীয় ম্যাচে ভারত বনাম স্কটল্যান্ড মুখোমুখি হবে। ভারত এই ম্যাচের গতিবিধি দেখে রণনীতি ঠিক করতে পারবে।
ভারত প্রথম দুই ম্যাচ হেরে বিপাকে পড়ে গিয়েছে। কার্যত তাদের বিদায় নিশ্চিত। একমাত্র নিউজিল্যান্ড একটা ম্যাচ হারলে লাইফলাইন পেতে পারে বিরাটের ভারত। তা না হলে কোনও আশা নেই। আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ম্যাচ গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচ জেতা হারার উপর নির্ভর করবে তিনটি দলের ভাগ্যা। তাই আগভাগে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তান তৈরি থাকতে চাইছে।
ভারতের লক্ষ্য যেমন জয়ের সঙ্গে যতটা সম্ভব রান রেট বাড়িয়ে রাখা। তেমনই নিউজিল্যান্ডের লক্ষ্যও রানরেট বাড়িয়ে রাখা। নিউজিল্যান্ডের শুধু জয় পেলেই হবে। কিন্তু যদি অঘটন ঘটে যায়, তখন বিকল্প রাস্তা বলতে রানরেট। তাই নামিবিয়ার বিরুদ্ধে শুধু জয় চাইছে না, ভারতের মতো তারাও চাইছে রানরেট বাড়িয়ে রাখতে। যাতে আফগানিস্তান ম্যাচে অঘটন ঘটলেও সামলে নেওয়া যায় পরিস্থিতি। যদিও আফগানিস্তান জিতলে তখন তাদের কোয়ালিফাইয়ের সম্ভাবনাই বেশি। নিউজিল্যান্ডও তখন রানরেটে পিছিয়ে পড়ার সম্ভাবনা বেশি। ভারত তো পিছিয়েই রয়েছে। নিউজিল্যান্ড তাই নামিবিয়া ম্যাচকে টার্গেট করছে রানরেট বাড়াতে। আর ভারত রানরেট বাড়াতে টার্গেট করবে স্কটল্যান্ড ও নামিবিয়া ম্যাচকে।












Click it and Unblock the Notifications