স্কটল্যান্ডের বিরুদ্ধে স্মরণীয় জয় নামিবিয়ার, টি ২০ আন্তর্জাতিকে নয়া রেকর্ডের মালিক ট্রাম্পেলম্যান

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে ভারত, নিউজিল্যান্ড যেখানে জয়ের মুখ দেখেনি সেখানে ওই গ্রুপেই স্মরণীয় জয় পেল নামিবিয়া। স্কটল্যান্ডকে হারাল ৪ উইকেটে। আবু ধাবিতে জয়ের জন্য নামিবিয়ার দরকার ছিল মাত্র ১১০ রান। সাবধানী ব্যাটিং করে ৫ বল বাকি থাকতে জয় এল ৪ উইকেটে।

টি ২০ আন্তর্জাতিকে নয়া রেকর্ডের মালিক ট্রাম্পেলম্যান

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নামিবিয়া। আঙুলের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি স্কটল্যান্ডের অধিনায়র কাইল কোয়েটজারের। প্রথম ওভারেই টি ২০ আন্তর্জাতিকে নয়া রেকর্ড গড়েন নামিবিয়ার পেসার রুবেন ট্রাম্পেলম্যান। প্রথম বলেই বোল্ড করেন জর্জ মুন্সেকে। দ্বিতীয় ডেলিভারি ওয়াইড হয়। ওভারের দ্বিতীয় বলে কোনও রান নিতে পারেনি স্কটল্যান্ড। পরের ডেলিভারিটি ফের ওয়াইড। আর এরপরের দুটি বল অর্থাৎ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট তুলে নেন ট্রাম্পেলম্যান। ক্যালাম ম্যাকলয়েড কট বিহাইন্ড হওয়ার পরের বলে রিচি বেরিংটন লেগ বিফোর হন। কোয়েটজারের পরিবর্তে বেরিংটনই এই ম্যাচে নেতৃত্ব দেন স্কটল্যান্ডকে। টি ২০ আন্তর্জাতিকের প্রথম ওভারে এই প্রথম তিন উইকেট নিলেন কোনও বোলার। ১৮ রানে চতুর্থ উইকেট হারায় স্কটল্যান্ড। চতুর্থ ওভারের আগে একটিও বাউন্ডারি মারতে পারেননি স্কট ব্যাটাররা। পাওয়ারপ্লে-র শেষে রান ছিল ৬ ওভারে ১ উইকেটে ২২।

টি ২০ আন্তর্জাতিকে নয়া রেকর্ডের মালিক ট্রাম্পেলম্যান

সেখান থেকে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কটল্যান্ড ১০৯ রান তোলে মাইকেল লিস্কের ২৭ বলে ৪৪, ক্রিস গ্রিভসের ২৫ ও ম্যাথু ক্রসের ১৯ রানের দৌলতে। ট্রাম্পেলম্যান ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। জান ফ্রিলিঙ্ক নেন ১০ রানে ২ উইকেট। জেজে স্মিত ডেভিড উইসে ১টি করে উইকেট পান।

টি ২০ আন্তর্জাতিকে নয়া রেকর্ডের মালিক ট্রাম্পেলম্যান

জবাবে সাবধানী ব্যাটিং করতে থাকে নামিবিয়াও। তাদের প্রথম বাউন্ডারিটি আসে পঞ্চম ওভারে। ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া। জেজে স্মিত ২৩ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। দুই ওপেনার ক্রেগ উইলিয়ামস ২৩ ও মাইকেল ভ্যান লিঞ্জেন ১৮ রান করেন। ডেভিড উইসে করেন ১৬। মাইকেল লিস্ক ১২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। এই জয়ের সুবাদে গ্রুপ ২-এ পয়েন্ট তালিকায় পাকিস্তান, আফগানিস্তানের পরই রইল নামিবিয়া। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচে জিতলেও সুপার টুয়েলভে দুটি ম্যাচেই হেরে হতাশাজনক বিদায় হল স্কটল্যান্ডের।

ট্রাম্পেলম্যানের প্রশংসা করেছেন নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস। টি ২০ বিশ্বকাপে জেতা ম্যাচগুলি থেকে পাওয়া আত্মবিশ্বাসে ভর করেই পরের ম্যাচগুলিতে নামতে চাইছে নামিবিয়া। রবিবার নামিবিয়া খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। আগামী বুধবার স্কটল্যান্ডের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+