অধিনায়ক হিসেবে সর্বাধিক আইপিএল ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় ভারতের ৪

অধিনায়ক হিসেবে সর্বাধিক আইপিএল ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় ভারতের ৪

করোনা ভাইরাসের জেরে চলতি বছর হয়তো ভারতে হবে না আইপিএল। সংযুক্ত আরব আমিরশাহী হতে চলেছে টুর্নামেন্ট। তাতে ইভেন্ট মানুষের মনে উন্মাদনা কমেনি একবিন্দু। যে তারকাদের দিকে এবারও থাকবে আকর্ষণ, তাঁদের মধ্যে অধিনায়ক হিসেবে সর্বাধিক আইপিএল ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকা দেখে নেওয়া যাক।

অ্যাডাম গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট

২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত আইপিএল খেলেছেন অস্ট্রেলিয় কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। এই দীর্ঘ সময়ে তিনি প্রথমে ডেকান চার্জার্স ও পরে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দেন। অধিনায়ক হিসেবে ৭৪টি আইপিএল ম্যাচ খেলেছেন গিলি।

রোহিত শর্মা

রোহিত শর্মা

মুম্বই ইন্ডিয়ান্সকে চারটি আইপিএল ট্রফি (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯) দেওয়া রোহিত শর্মাকে এই টুর্নামেন্টের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। অধিনায়ক হিসেবে নিজে ১০৪টি ম্যাচ খেলেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।

বিরাট কোহলি

বিরাট কোহলি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দুই বার আইপিএলের ফাইনালে তুললেও একবারও খেতাব ঘরে তুলতে পারেননি বিরাট কোহলি। এ বছর নিয়ে টুর্নামেন্টে পরপর ৯ বার আরসিবি-কে নেতৃত্ব দেবেন ভিকে। অধিনায়ক হিসেবে ১১০টি আইপিএল খেলেছেন টিম ইন্ডিয়ার নেতা।

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

কলকাতা নাইট রাইডার্সকে ২০১২ ও ২০১৪ সালের আইপিএল ট্রফি দেওয়া গৌতম গম্ভীরকেই এই টুর্নামেন্টের অন্যতম সেরা অধিনায়ক বলা হয়ে থাকে। কেরিয়ারের শেষ লগ্নে দিল্লি ডেয়ারডেভিলস-কেও নেতৃত্ব দিয়েছেন গৌতি। অধিনায়ক হিসেবে ১২৯টি আইপিএল ম্যাচ খেলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার।

এমএস ধোনি

এমএস ধোনি

আইপিএলের শুরু লগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে এসেছেন এমএস ধোনি। মাঝে দুই বছর পুনে সুপারজায়েন্টসের হয়ে অধিনায়কত্ব করেছেন মাহি। তিনটি আইপিএল ট্রফি রয়েছে তাঁর ঝুলিতে। অধিনায়ক হিসেবে ১৭৪টি আইপিএল ম্যাচ খেলেছেন এমএস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+