এমএস ধোনির নেতৃত্বে ভারতীয় দলে পরিণত হওয়া ক্রিকেটারদের তালিকা

এমএস ধোনির নেতৃত্বে ভারতীয় দলে পরিণত হওয়া ক্রিকেটারদের তালিকা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই মহেন্দ্র সিং ধোনির হাত ধরেও জাতীয় দলের জার্সিতে পরিণত হয়েছেন এমন কিছু ক্রিকেটার, যাঁরা বর্তমানে ক্রিকেট বিশ্বকে শাসন করছেন। এমএসের মাহাত্ম্যকে বয়ে বেড়ানো সেই সব ক্রিকেটাররা অগ্রজের বিরহে কাতর। দেখে নেওয়া যাক তাঁদের তালিকা।

রোহিত শর্মা

রোহিত শর্মা

অফ ফর্মের জন্য ২০১১ সালের বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা না পাওয়া রোহিত শর্মার বিবর্তন ঘটেছে ক্রমে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হিটম্যানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একের পর এক সুযোগ পেয়েই ভারতীয় দলে নিজের জায়গা পাকা করেছিলেন রোহিত। মহেন্দ্র সিং ধোনি না থাকলে হয়তো ৫০ ওভারের ক্রিকেটে তিনটি দ্বিশতরান ও এক বিশ্বকাপে পাঁচটি শতরান দেখতে পেতেন না ক্রিকেট প্রেমীরা।

সুরেশ রায়না

সুরেশ রায়না

২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সুরেশ রায়নার কেরিয়ারের উত্থান মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই হয়। আইপিএলে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলার সৌজন্য়ে ধোনির সঙ্গে রায়নার বোঝাপড়া এতটাই ভালো হয় যে তার ইতিবাচক প্রভাব পড়ে জাতীয় দলের পারফরম্যান্সেও।

রবিচন্দ্রণ অশ্বিন

রবিচন্দ্রণ অশ্বিন

দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের উত্থান হয় আইপিএল। মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর দল চেন্নাই সুপার কিংস, ক্যারাম বল স্পেশালিস্টের কেরিয়ার গঠনে বড় ভূমিকা নেয়। ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তামিলনাড়ুর স্পিনার।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

এই ভারতীয় অল-রাউন্ডারকে বর্তমান প্রজন্মের অন্যতম আইকন ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাঁ-হাতি ক্রিকেটারের উত্থানে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ও আইপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও তাঁর ক্ষেত্রে গেম চেঞ্জারের ভূমিকা পালন করেন এমএস ধোনিই। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়েছিলেন জাদু।

বিরাট কোহলি

বিরাট কোহলি

তাঁর নেতৃত্বেই ২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সেখান থেকে তাঁকে টিম ইন্ডিয়ার সিনিয়র দলে জায়গা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম দিকে নড়বড় করতে থাকা বিরাটকে সেদিন ভরসা জুগিয়েছিলেন বলেই বিশ্ব রান মেশিনের জন্ম দেখেছে। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর রেকর্ড ভেঙে চলেছেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+