India vs Bangladesh: টেস্টে শুধুই ব্যর্থতা, টি২০ সিরিজ জয়ের বিষয়ে কী জানালেন বাংলাদেশ অধিনায়ক?

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াটইওয়াশ হয়েছে বাংলাদেশ দল। কিন্তু টেস্ট সিরিজের ব্যর্থতা ভুল এবার টাইগারদের মিশন টি২০ সিরিজ। রবিবার থেকে গোয়ালিয়রে শুরু হচ্ছে টি২০ সিরিজ। তার আগে শুক্রবার বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-র গলায় আত্মবিশ্বাসের চওড়া সুর।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, 'আমরা টি২০ সিরিজ জিততে চাই। আগ্রাসী ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। শেষ টি২০ বিশ্বকাপে, আমাদের সেমিফাইনালে পৌঁছানোর ভালো সুযোগ ছিল, কিন্তু আমরা হাতছাড়া করেছিলাম। এটি একটি নতুন দল, এবং আমি আশা করি সব খেলোয়াড় এখানে ভালো ক্রিকেট খেলবে এবং আমরা সিরিজ জিততে সক্ষম হব।"

Najmul Hossain Shanto

সদ্য ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পরাজিত হয়েছে বাংলাদেশ। চেন্নাই হোক বা কানপুর দুটি ম্যাচেই ভারতের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। যদিও টেস্ট সিরিজের ফলাফল ভুল শান্ত জানিয়েছেন তাদের এখন ফোকাস দৃঢ়ভাবে টি২০ ক্রিকেটে, এখানে খেলার ফর্ম্যাট আলাদা এবং ভঙ্গিও আলাাদা।

শান্ত বলেছেন "আমরা সবাই জানি আমরা টেস্টে আমরা সেরা ক্রিকেট খেলিনি, কিন্তু এখন আমরা সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি না। টি২০ একটি ভিন্ন বলের খেলা। ম্যাচের দিনে যে দল ভালো খেলবে, সে জিতবে। এখানে বিগত দিনের কোনও পাফরম্যান্সের মূল্য নেই।"

১৪ বছর পর আমন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে। এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। ফলে এবং পিচ কেমন আচরণ করবে সে সম্পর্কে কোনও দলেরই খুব বেশি ধারনা নেই। বাংলাদেশ দল অনুশীলনে সময় কঠোরভাবে প্রস্তুতি নিচ্ছে। টেস্টের ব্যর্থতা কাটিয়ে টি২০-তে জয় পেতে মরিয়া বাংলাদেশ।

শান্ত বলেন, "উইকেট সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই, তবে এটি কীভাবে আচরণ করে তা বোঝার চেষ্টা করার জন্য আমরা অনুশীলন করছি। আন্তর্জাতিক দলগুলির মতো করে দ্রুত মানিয়ে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।" ভারতের সিনিয়র ক্রিকেটাররা এই সিরিজে নেই। ফলে সেই সুযোগ বাংলাদেশ নিতে পারে কিনা সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+