পিছনে ফেলে দিলেন কোহলি-সঙ্গাকারাকে, নতুন বিশ্ব রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা

পিছনে ফেলে দিলেন কোহলি-সঙ্গকারাকে, নতুন বিশ্ব রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা

নতুন বিশ্ব রেকর্ড তৈরি করলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী নারায়ণ জগদীশন। সোমবার তামিলনাড়ুর এই ক্রিকেটার বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে শতরান করার সঙ্গেই নতুন রেকর্ড তৈরি করেন। প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে টানা পাঁচ ম্যাচে পাঁচটি শতরান হাঁকালেন জগদীশন। শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান কুমারা সঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার, আলভিরো পিটারসন, কর্ণাটকের ওপেনার দেবদূত পল্লিকলকে পিছনে ফিলে দিয়েছেন তিনি। এঁরা ৫০ ওভারের ম্যাচে লাগাতার চারটি শতরান পেয়েছেন।

পিছনে ফেলে দিলেন কোহলি-সঙ্গাকারাকে, নতুন বিশ্ব রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৭৯ বলে শতরান করার সঙ্গেই এই কৃতিত্ব অর্জন করেন এন জগদীশন। পাশাপাশি বিজয় হাজারের ট্রফির একটি সংস্করণে সব থেকে বেশি শতরান করার দিক দিয়েও জগদীশন পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি, ঋতুরাজ গায়েকোয়াড়, পৃথ্বী শ, দেবদূত পল্লিকলকে। ২০০৮-০৯ মরসুমে চারটি শতরান করেছিলেন কোহলি। ওই বছর ৭ ম্যাচে ৮৯ গড়ে ৫৩৪ রান করেছিলেন কোহলি। জগদীশন ছয় ম্যাচে ৬০০ রান পার করে গিয়েছে ইতিমধ্যেই। তাঁর এই রেকর্ডকে আরও উচ্চমানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে জগদীশনের ২৩ নভেম্বর যখন গ্রুপের শেষ ম্য়াচে কেরলের বিরুদ্ধে মুখোমুখি হবে তামিলনাডৃু।

তামিলনাড়ুর ইনিংসের ৩০ ওভারেই নিজের ১৫০ রান পূর্ণ করেন জগদীশন। ১৬টি চার এবং ৫টি ছয় মেরে ১৫০ রান পূর্ণ করেন। যদিও বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে বিহারের বিরুদ্ধে ৫ রানে আউট হয়েছিলেন জগদীশন। এর পরের ম্যাচ থেকেই তাঁর ব্যাটে রানের পাহাড় তৈরি হয়। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে করেন অপরাজিত ১১৪, ছত্তিশগড়ের বিরুদ্ধে করেন ১০৭ রান, গোয়ার বিরুদ্ধে করেন ১৬৮ রান এবং হরিয়ানার বিরুদ্ধে করেন ১২৮ রান। ডিসেম্বরের মিনি নিলামের আগে চেন্নাই সুপার কিংস রিলিজ করে দেয় নারায়ণ জগদীশনকে।

জগদীশনের সঙ্গে ওপেন করতে নামা সাই সুদর্শনও শতরান পেয়েছেন এই ম্যাচে। তিনি ১১7 রানে ব্যাটিং করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+